ঢাকা ০৯:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্যই হাসিনা দেশে ফিরবেন: নাহিদ ইসলাম নাহিদ-আসিফ-পাটওয়ারীকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন নুর জনগণের জীবনমান উন্নয়ন বর্তমান সরকারের অন্যতম অঙ্গীকার: প্রধানমন্ত্রী বন্যার দুর্যোগ মোকাবিলায় প্রতিমন্ত্রী অমিতকে দায়িত্ব দিল সরকার কালেমা লেখা পতাকায় জঙ্গি নাটক তৈরির ষড়যন্ত্র চলছে সরকারকে সতর্ক থাকার পরামর্শ ফয়জুল করিমের খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের ১৩ উপজেলায় নতুন হাসপাতাল অনুমোদন মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়াই সরকারের অঙ্গীকার : মাহদী আমিন

বঙ্গভূষণ পেলেন আশা ভোঁসলে

কিংবদন্তী কণ্ঠশিল্পী আশা ভোঁসলের হাতে ‘বঙ্গভূষণ’ তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়

আকাশ বিনোদন ডেস্ক:

দীর্ঘ ৭৫ বছর ধরে গান গেয়ে চলেছেন উপমহাদেশের জীবন্ত কিংবদন্তী কণ্ঠশিল্পী আশা ভোঁসলে। এই সুদীর্ঘ সময়ে অসংখ্য পুরস্কার ঘরে তুলেছেন তিনি। যার মধ্যে রয়েছে একাধিক ফিল্মফেয়ার পুরস্কার, ২০১১ সালে পাওয়া ফিল্মফেয়ার আজীবন সম্মাননা এবং ২০০৮ সালে ভারত সরকারের দেয়া ‘পদ্মভুষণ’।

১৯৭৭ সালে আশা ভোঁসলে অনুরোধ করেন, তাঁর নাম যেন আর ফিল্মফেয়ার পুরস্কারের জন্য বিবেচনা করা না হয়। ফিল্মফেয়ার কর্তৃপক্ষ শিল্পীর সেই অনুরোধ সম্মানের সঙ্গেই রাখেন। নইলে এতদিনে আরো যে কত পুরস্কার তার ঘরে উঠতো বলাই বাহুল্য। সেই আশা ভোঁসলে এবার কলকাতা থেকে পেলেন ‘বঙ্গভূষণ’ পুরস্কার।

সোমবার নজরুল মঞ্চে ‘বঙ্গভূষণ সম্মান’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানেই আশা ভোঁসলের হাতে ‘বঙ্গভুষণ সম্মান’ পুরস্কার তুলে দেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

উচ্ছ্বসিত মমতা সে সময় বলেন, ‘পৃথিবীর ইতিহাসে আজ সম্মানের দিন। ২০১১ সাল থেকে আমরা এটা চালু করেছি। আশাজিকে সম্মান জানাতে পেরে আমরা নিজেদের খুবই সম্মানিত বোধ করছি। আমাদের হৃদয়ে লিপিবদ্ধ হয়ে আছে আশাজি ও লতাজির নাম।’

এমন বক্তব্যের পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নিজে আশা ভোঁসলেকে একটি গান গেয়ে শোনানোর জন্য অনুরোধ করেন। আপ্লুত আশা হোঁসলে সানন্দেই মমতার সেই অনুরোধ রক্ষা করেন।

সোমবারের নজরুল মঞ্চে আশা হোঁসলে ছাড়াও কলকাতার বাংলা ছবির সর্বকালের সেরা নায়ক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সুব্রত ভট্টাচার্য, মোহাম্মদ হাবিব, প্রয়াত গিরিজা দেবী-সহ অনেক বিশিষ্ট ব্যক্তিত্বকে সম্মান জানানো হয়। আর মধ্যে মধ্যে চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্পে দলীয় সিন্ডিকেট চলবে না: আইনমন্ত্রী

বঙ্গভূষণ পেলেন আশা ভোঁসলে

আপডেট সময় ০৮:০৫:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮