ঢাকা ০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চুক্তি চালু থাকলে তেল বিক্রি বন্ধ করবে না ইরান: ইরানের তেলমন্ত্রী

ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউরোপীয় ইউনিয়ন যদি পরমাণু সমঝোতা বাস্তবায়ন করে তাহলে তেহরানের এক ফোঁটা তেলও অবিক্রীত থাকবে না জানিয়েছেন ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানেহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার পর সৃষ্ট পরিস্থিতিতে তিনি একথা বলেছেন।

ইউরোপীয় ইউনিয়নের জ্বালানি বিষয়ক প্রধান মিগুয়েল আরিয়াস ক্যানেটের সঙ্গে শনিবার তেহরানে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাঙ্গানেহ। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়ন যদি সমঝোতার প্রতি অনুগত থাকে তাহলে ইরানের তেল বিক্রিতে কোনো ওঠানামা হবে না।

তিনি আরো বলেন, এ ক্ষেত্রে ওপেকের পক্ষ থেকে প্রতিটি নতুন সিদ্ধান্তে ঐক্য থাকতে হবে এবং আমি বিশ্বাস করি ইউরোপীয় ইউনিয়ন আমাদেরকে সাহায্য করবে। তারা সাহায্য করলে আমাদের তেল বিক্রিতে কোনো পরিবর্তন আসবে না।

পরমাণু সমঝোতা থেকে মার্কিন সরকার বের হয়ে যাওয়ার পর ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করবে বলে ঘোষণা করেছে। এ অবস্থায় শুক্রবার ইউরোপীয় ইউনিয়ন কিছু কর্মসূচি ঘোষণা করেছে যার কারণে ইরানের সঙ্গে ইউরোপের দেশগুলোর বাণিজ্যে তেমন কোনো জটিলতা সৃষ্টি হবে না।

এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- সদস্য দেশগুলো ইরানের সঙ্গে সরাসরি নগদ অর্থে বাণিজ্য করতে পারবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋত্বিক ঘটক: সিনেমার আড়ালে ভাঙা এক বুদ্ধিজীবীর গল্প

চুক্তি চালু থাকলে তেল বিক্রি বন্ধ করবে না ইরান: ইরানের তেলমন্ত্রী

আপডেট সময় ০৬:০৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮