ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, যুব সমাজ ও তাদের মেধা বাঁচিয়ে রাখতে মাদক নিয়ন্ত্রণ এখন জরুরি হয়ে পড়েছে। পুরো জাতির জন্য মাদক এখন উদ্বেগের বিষয়।

আজ রোববার দুপুরে রাজধানীর গুলিস্তানে জিরো পয়েন্টে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মাদকবিরোধী বিশেষ অভিযানের স্টিকার উদ্বোধন করার সময় মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মাদকবিরোধী এই অভিযান শুরু হয়েছে। যে কারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। এই অভিযানের স্লোগান হচ্ছে, ‘চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’।

এই যুদ্ধে জনগণেরই জয় হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এজন্য যার যার অবস্থান থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে হবে।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে যেভাবে জিরো টলারেন্স নীতি নিয়ে অভিযান চলছে, তেমনি মাদকের বিরুদ্ধেও এই নীতি অনুসরণ করা হবে। এক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী, র‍্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদসহ পুলিশ ও র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ও র‍্যাবের ডিজি কয়েকটি বাসে মাদকবিরোধী অভিযানের স্টিকার লাগান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

সবাইকে ঐক্যবদ্ধভাবে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৬:৪৪:১৯ অপরাহ্ন, রবিবার, ২০ মে ২০১৮