ঢাকা ০২:০৫ পূর্বাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার সেনার ইট-পাটকেল নিক্ষেপ

অাকাশ জাতীয় ডেস্ক:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে আবারও সেনা-বিজিপির সংখ্যা বৃদ্ধি করেছে মিয়ানমার। কাটাতারের বেড়া ঘেষে সীমান্তের কোনাপাড়া শূন্যরেখায় আশ্রয় নেয়া প্রায় সাড়ে ৪ হাজার রোহিঙ্গাদের সরে যেতে মাইকিং করছে মিয়ানমারের সেনারা।

এছাড়া রোহিঙ্গা ক্যাম্পে ছুড়ে মারা হচ্ছে ইট-পাটকেল এবং খালি মদের বোতল। শনিবার সকালে এ ঘটনা ঘটে। বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ও রোহিঙ্গারা জানায়, দুই মাসের ব্যবধানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে হঠাৎ করে এ ধরনের সেনা বৃদ্ধি করেছে মিয়ানমার।

শনিবার ভোর থেকে সকাল সাড়ে এগারোটা পর্যন্ত তুমব্রু পয়েন্টে নতুন করে সাতটি পিকআপ ভ্যানে করে সেনা-বিজিপির সদস্যরা জড়ো হয়েছে। অস্ত্র নিয়ে কাঁটাতারের বেড়ার কাছেই অবস্থান নিয়েছে তারা। আর কাঁটাতারের বেড়ার ওপাশে পাহাড়ের চূড়ায় ৩০ গজ পরপর দূরত্বে স্থাপন করা বাংকার থেকে মাইকিং করা হচ্ছে শূন্যরেখায় আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অন্যত্র চলে যেতে।

শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের দলনেতা দিল মোহাম্মদ নুর হোসেন বলেন, বর্ষায় শূন্যরেখার আশ্রয় ক্যাম্পটি খালের পানিতে তলিয়ে যায়। জীবন রক্ষায় ঢাকার ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতায় শূন্যরেখায় পাঁচ ফুট উচু মাচাং ঘর তৈরি করা হচ্ছে। এ খবর পেয়ে আবারও পাগল হয়ে গেছে মিয়ানমারের সেনা-বিজিপি সদস্যরা।

নুর হোসেন বলেন, শূন্যরেখা থেকে রোহিঙ্গাদের চলে যেতে তারা কিছুক্ষণ পর পর মাইকিং করছে। ইট এবং মদের খালি বোতল ছুড়ে মারছে ক্যাম্পের ঝুপড়ি ঘরে।

এর আগে মার্চ মাসের শুরুর দিকে সীমান্তে সেনা-বিজিপি বাড়িয়েছিল মিয়ানমার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমার সেনার ইট-পাটকেল নিক্ষেপ

আপডেট সময় ০৩:০৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮