ঢাকা ১১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় স্কুলে হামলায় ৩ জন নিহত, শিক্ষার্থীসহ নিখোঁজ ৩৭ এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল

মৌলভীবাজারে বাসের ধাক্কায় প্রাণ হারালেন দুজন

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারে সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশাচালকসহ দুজন নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার আতাসন গ্রামের তাহিদ মিয়ার ছেলে নেপুর আলী (৫০) ও অটোরিকশাচালক ফেঞ্চুগঞ্জ উপজেলার নয়াগাঁও এলাকার তাহির মিয়ার ছেলে তারেক মিয়া (২২)। স্থানীয়রা জানান, সকালে দুজন অটোরিকশায় করে মৌলভীবাজার যাচ্ছিলেন। পথে শরতলীর ইসলামপুর এলাকায় ঢাকা থেকে বড়লেখাগামী একটি বাস ওই অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালক ও যাত্রী গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।

মৌলভীবাজার মডেল থানার এসআই মুজিবুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাসটিও আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বিসিবির বর্তমান কমিটিতে ক্রিকেট গতিশীল হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

মৌলভীবাজারে বাসের ধাক্কায় প্রাণ হারালেন দুজন

আপডেট সময় ০১:৪৭:২০ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮