ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজ-শুভশ্রীর বউভাত অনুষ্ঠানে হঠাৎ আগুন

আকাশ বিনোদন ডেস্ক:

শুক্রবার সকাল থেকেই বর্ধমান শহর জুড়ে একটাই কৌতূহল ছিল। আর তা হলো, রাজ-শুভশ্রীর বউভাত অনুষ্ঠান। কিন্তু সেই অনুষ্ঠানে হঠাৎ আগুনে আতঙ্কিত হয়েছেন আমন্ত্রিত অতিথিরা।

বর্ধমান শহর থেকে কিছুটা দূরে জাতীয় সড়কের পাশে রেনেসাঁ টাউনশিপের একটি রিসোর্টে মেগা রিসেপসনের আয়োজন করা হয়েছিল।

সন্ধ্যা থেকেই আলোর মালায় সেজে উঠেছিল পুরো রিসোর্ট। খাওয়া-দাওয়ার এলাহি আয়োজন থেকে জলসা- নিমন্ত্রিতদের বিনোদনে কোনো কিছুরই অভাব ছিল না। কিন্তু তাল কাটল বাজি পোড়ানোর অনুষ্ঠানের সময়।

তখন রাত প্রায় দশটা। শুরু হয়েছে বাজির খেলা। আচমকাই বাজির আগুনের ফুলকি উড়ে গিয়ে পড়ে রিসোর্ট সংলগ্ন ঝোপের মধ্যে। সেখানে সম্ভবত শুকনো পাতা বা খড় জাতীয় কিছু ছিল। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে উঠে আগুন। আতঙ্ক ছড়ায় বিয়ে বাড়িতে।

তবে যেখানে আগুন লেগেছিল, তা রিসোর্ট থেকে দূরে হওয়ায় মূল অনুষ্ঠানস্থলের কোনো ক্ষতি হয়নি।

বিয়ে উপলক্ষ্যে বাড়িতে পুলিশ উপস্থিত ছিল। পুলিশকর্মীরাই সঙ্গে সঙ্গে দমকল বাহিনীকে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই দমকল কর্মীরা সেই আগুন নেভাতে সক্ষম হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজ-শুভশ্রীর বউভাত অনুষ্ঠানে হঠাৎ আগুন

আপডেট সময় ০১:০২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ মে ২০১৮