ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কিউবায় বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক আরোহী নিহত, ভিডিও

কিউবার হাভানায় বিধ্বস্ত হওয়া বিমান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কিউবার হাভানায় জোসি মার্তি আন্তর্জাতিক বিমানবন্দরে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বোয়িং ৭৩৭ বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক আরোহী নিহত হয়েছেন।

কিউবার হাভানায় বোয়িং ৭৩৭ যাত্রাবাহী বিমান উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। শুক্রবার স্থানীয় সময় বেলা ১১টায় হাভানার প্রধান বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। এরপরই সেটি বিধ্বস্ত হয় ও বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় হতাহতের খবর এখনো জানা যায়নি।-খবর রয়টার্সের।

রাষ্ট্রীয় মালিকানাধীন কিউবান ডি অ্যাভিয়াকন এয়ারলাইনের অভ্যন্তরীণ রুটের এই বিমানটি ১০৪ যাত্রী নিয়ে হলজুইন শহরের দিকে দিকে যাচ্ছিল। দেশটির টেলিভিশনে সম্প্রচারিত ছবিতে বিমানবন্দরের কাছ থেকে কালো ধোঁয়া কুণ্ডলি পাকিয়ে উঠতে দেখা গেছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গত মাসে শপথ নেয়া কিউবার প্রেসিডেন্ট মিগুয়ের ডিয়াজ-কানেল ঘটনাস্থলের পথে রওনা দিয়েছেন। তিনি বলেন, সেখানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। এটা এক দূর্ভাগ্যজনক বিমান দূর্ঘটনা।

দুর্ঘটনার পরপরই বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। জানা গেছে, দুর্ঘটনায় পড়া উড়োজাহাজটি ২৬ বছরের পুরনো। প্যানোরমা এয়ারলাইন্সের কাছ থেকে ভাড়া নিয়ে সেটি চালানো হচ্ছিল। দুর্ঘটনার পরই দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা করছেন। বিপুল সংখ্যক পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কিউবায় বিমান বিধ্বস্ত হয়ে শতাধিক আরোহী নিহত, ভিডিও

আপডেট সময় ১১:৩০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮