ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি বাবাকে অপমানের ক্ষোভে ৫ বছরের শিশুকে হত্যা করেন নিহা ‘রিফাইন্ড’ বা অন্য নামেও আওয়ামী লীগ কর্মসূচি করতে পারবে না : তথ্য উপদেষ্টা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূতি উপলক্ষে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল রাজধানীর তিন সরকারি হাসপাতালে র‍্যাবের অভিযান, আটক ১৩ পাকিস্তানে কোচিং সেন্টারের ছাদ ধসে ১৪ শিশু নিহত ছাঁটাই প্রস্তাবের আলোচনা প্রত্যাহার করল বিরোধী দল ১১ বছর পর রায়, বাকপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় স্বেচ্ছাসেবক লীগ নেতা

গোসল করতে গিয়ে বজ্রপাতে অন্তঃসত্ত্বাসহ ২ বোনের মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

বান্দরবানের রাজবিলায় বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীসহ ২ বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, মুষলধারায় বৃষ্টির সময় জেলার সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের তঞ্চঙ্গ্যা পাড়ায় ছড়ার পানিতে গোসল করার সময় বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীসহ ২ বোনের মৃত্যু হয়।

এরা হলেন-কৌশলা দেবি তঞ্চঙ্গ্যা (২৫) এবং নবম শ্রেণির ছাত্রী সুজলা তঞ্চঙ্গ্যা (১৫)। খবর পেয়ে নিহতদের লাশ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাজবিলা ইউনিয়ন পরিষদের সচিব উশৈ মং জানান, রাজবিলায় শুক্রবার সন্ধ্যায় ভারি বৃষ্টিপাত হয়েছে। এ সময় বজ্রপাতে অন্তঃসত্ত্বা নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দার রমনী তঞ্চঙ্গ্যার মেয়ে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ওসি গোলাম সরোয়ার জানান, বজ্রপাতে একই পরিবারের ২ বোনের মৃত্যু হয়েছে। দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখন কি বলা যাবে উনি ঋণখেলাপি ছিলেন, আসলাম চৌধুরী প্রসঙ্গে জামায়াত এমপি

গোসল করতে গিয়ে বজ্রপাতে অন্তঃসত্ত্বাসহ ২ বোনের মৃত্যু

আপডেট সময় ০৯:০০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮