ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাইয়ের শক্তির অনৈক্য পরাজিতদের সুযোগ করে দিচ্ছে: মজিবুর রহমান মঞ্জু বিশ্বজুড়ে স্বাস্থ্যকর্মীদের বড় ধরনের চাহিদা তৈরি হচ্ছে: হুমায়ুন কবির জনগণের সঙ্গে প্রতারণা করলে পরিণতির জন্য প্রস্তুত থাকুন:শফিকুর রহমান ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী শিশু যৌন নিপীড়নের দায়ে যুক্তরাজ্যে ৩ বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগপত্র ব্যবসা-বাণিজ্যে এআই ও ব্লকচেইনের ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ বাংলাদেশ-চীন সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে সরে দাঁড়াল ইরান

চুটিয়ে প্রেম করছেন আলিয়া-রণবীর

আলিয়া-রণবীর

আকাশ বিনোদন ডেস্ক:

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল আলিয়া ভাটের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন রণবীর কাপুর। সম্প্রতি এই দুই তারকার সম্পর্কের গুজবই এবার সত্যি হলো। এবার নিজের মুখেই আলিয়াকে ভালো লাগার কথা স্বীকার করলেন বলিউডের জনপ্রিয় নায়ক রণবীর।

রণবীর-আলিয়ার সম্পর্কের গুঞ্জন ঘৃতাহুতি পড়ে সোনম কাপুরের রিসিপশনে। ওইদিন রণবীরের সঙ্গে অনিলকন্যার রিসিপশনে হাজির হন আলিয়া ভাট।

সোনম কাপুরের রিসিপশনে রণবীরের সঙ্গে যখন আলিয়া হাজির হন, সেই ছবি দেখে ভক্তদের মধ্যে জোর গুঞ্জন শুরু হয়। এরপরই ‘আপ কি আদালত’-এ রণবীরকে নিয়ে প্রশ্ন করা হয়। রণবীরের নাম শুনেই লাল হয়ে যায় আলিয়ার গাল। এবং সেখানে তিনি মজা করে বলেন, রণবীরের নাম শুনে হাসি পাচ্ছে তার। প্রথমে সেই হাসি বন্ধ করতে হবে। তারপর অন্য প্রশ্নের উত্তর দেবেন।

আলিয়ার পর রণবীরকেও সেই একই বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। সংবাদমাধ্যমের প্রশ্নের সামনে রণবীর বলেন, আলিয়ার ওপর তার ‘বয়ক্রাস’ রয়েছে। অর্থাত, রণবীর কাপুরের সঙ্গে আলিয়া ভাটের সম্পর্ক নিয়ে যে গুঞ্জন শুরু হয়, তাকে আরও একধাপ এগিয়ে নিয়ে যান রণবীর নিজে।

শুধু তাই নয়, ‘রাজি’ কেমন হয়েছে এ বিষয়ে প্রশ্ন করা হলে রণবীর বলেন, ভারতীয় সিনেমার মধ্যে অন্যতম ভালো সিনেমা হলো রাজি। তিনি দেখেছেন এবং তার ভালো লেগেছে বলেও মন্তব্য করেন রণবীর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিরপুরে ঘর থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চুটিয়ে প্রেম করছেন আলিয়া-রণবীর

আপডেট সময় ০৮:০০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮