ঢাকা ০৩:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চরফ্যাশনে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টায় স্বামী গ্রেফতার

স্বামীর দেয়া কেরোসিনের আগুনে ঝলসে গেছে ফাতেমা বেগমের শরীর

অাকাশ জাতীয় ডেস্ক:

চরফ্যাশনে পারিবারিক কলহের জের ধরে বৃহস্পতিবার রাতে দুই সন্তানের জননী ফাতেমা বেগমকে গায়ে কেরোসিন দিয়ে আগুন লাগিয়ে হত্যাচেষ্টার অভিযোগে চরফ্যাশন থানায় মামলা হয়েছে।

শুক্রবার অগ্নিদগ্ধ গৃহবধূর বোন নুরজাহান বেগম বাদী হয়ে স্বামী আলাউদ্দিন, তার বাবা হাবিবুল্যাহ এবং মা আছুরা বেগমকে আসামি করে চরফ্যাশন থানায় মামলাটি দায়ের করেছেন। পুলিশ ফাতেমার স্বামী আলাউদ্দিনকে গ্রেফতার করেছে।

প্রতিবেশীরা অগ্নিদগ্ধ গৃহবধূকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চরফ্যাশন পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের খাসপাড়াস্থ স্বামী আলাউদ্দিনের বসতঘরে বৃহস্পতিবার রাতে পারিবারিক কলহে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এই ঝগড়াকে কেন্দ্র করে স্বামী আলাউদ্দিন স্ত্রী ফাতেমাকে মারধর করেন। পরে কেরোসিন ঢেলে গায়ে আগুন ধরিয়ে দিয়ে দুই সন্তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে যান।

ফাতেমার চিৎকারে প্রতিবেশীরা এসে বসতঘরের বারান্দা থেকে অগ্নিদগ্ধ ফাতেমাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করে।

চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন বসাক জানান, ভিকটিমের কোমর থেকে শরীরের ওপরের অংশ আগুনে ঝলসে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুতর অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

চরফ্যাশন থানার ওসি ম.এনামুল হক জানান, গৃহবধূকে আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। ফাতেমার স্বামী আলাউদ্দিনকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। শ্বশুর-শাশুড়িকে গ্রেফতারে পুলিশি তৎপরতা অব্যাহত আছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চরফ্যাশনে স্ত্রীকে পুড়িয়ে হত্যাচেষ্টায় স্বামী গ্রেফতার

আপডেট সময় ০৮:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮