ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রির সময় বন্দুকযুদ্ধে নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কথিত ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন; যাকে মাদক ব্যবসায়ী বলে দাবি করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার ভোরে উপজেলার পদ্মা নদীর ৪ নম্বর বেড়িবাঁধের তাঁতিপাড়াঘাটে এ ঘটনা ঘটে।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ শুক্রবার সকালে এক খুদেবার্তায় এ তথ্য জানায়। র‌্যাবের দাবি, নিহত ব্যক্তি একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। তবে নিহতের নাম-পরিচয় জানানো হয়নি।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আবদুল্লাহ আল মুরাদ জানান, তাঁতিপাড়াঘাটে কয়েকজন মাদক বিক্রেতা মাদক হস্তান্তর করছে, এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে গেলে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়।

এ সময় র‌্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ওই মাদক বিক্রেতারা পিছু হটলে সেখানে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে ঘটনাস্থল সাড়ে ৬ কেজি গাঁজা, দুটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর আধুনিক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁপাইনবাবগঞ্জে মাদক বিক্রির সময় বন্দুকযুদ্ধে নিহত ১

আপডেট সময় ১২:২৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮