ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ধামরাইয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ধামরাইয়ের অপহরণের পর দশম শ্রেণির এক স্কুলছাত্রী গণধর্ষণের শিকার হয়েছে। শুধু তাই নয়, গণধর্ষণের দৃশ্য ভিডিও ধারণ করেছে অপহরণকারীরা। এ ঘটনা প্রকাশ করলে ইন্টারনেটে ছাড়ার হুমকিও প্রদান করেছে।

মঙ্গলবার বিকাল ৫টার দিকে বাউখণ্ড গ্রামে এ ঘটনাটি ঘটেছে। অভিযুক্তরা হলেন, ওই এলাকার শাহিনুর ইসলাম, হাবিবুর রহমান হাবু, আবদুল হালিম, জাহাঙ্গীর আলম ও দেলোয়ার হোসেন।

সরেজমিন গিয়ে জানা গেছে, স্থানীয় বালিকা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও বাউখণ্ড গ্রামের নিরীহ এক দরিদ্র পরিবারের মেয়ে মঙ্গলবার বিকাল ৫টার দিকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়।

এ সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা ৫ বখাটে ওই স্কুলছাত্রীকে মুখ বেঁধে অপহরণ করে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। এরপর ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করে। এতে ওই স্কুলছাত্রী সংজ্ঞা হারিয়ে ফেলে। এ ধর্ষণের দৃশ্য তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে।

ঘটনার পর পরই ধর্ষক শাহিনুর ইসলাম, হাবিবুর রহমান হাবু, আবদুল হালিম, জাহাঙ্গীর আলম ও দেলোয়ার হোসেনকে অর্ধনগ্নবস্থায় দৌড়ে পালিয়ে যেতে দেখে প্রত্যক্ষদর্শীদের মনে সন্দেহের উদ্রেক হয়। ফলে তারা ওই পরিত্যক্ত বাড়িতে গিয়ে সংজ্ঞাহীন অবস্থায় ওই স্কুলছাত্রীকে দেখতে পেয়ে তাকে উদ্ধার করে।

ওই স্কুলছাত্রী জানায়, ধর্ষকরা ধর্ষণের ঘটনা ভিডিও ধারণ করে বলেছে ‘এ ঘটনা কাউকে জানালে ইন্টারনেটে ছেড়ে দেব। তাহলে তোর আত্মহত্যার পথ বেছে নেয়া ছাড়া আর কোনো উপায়ই থাকবে না।’ আমি ওই নরপশুদের বিচার চাই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ধামরাইয়ে স্কুলছাত্রীকে গণধর্ষণ করে ভিডিও ধারণ

আপডেট সময় ০৯:৩৫:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮