ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পরিকল্পনা আছে: মাহদী আমিন গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি সোহেলকে ৫ লাখ, স্বপ্নাকে ২ লাখ টাকা জরিমানা, পাবেন রামিসার ওয়ারিশরা ব্যাংকখাতে সুশাসন নিশ্চিতে সংস্কার কমিশন গঠন করবে সরকার : তথ্যমন্ত্রী রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ডেঙ্গু মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে: স্বাস্থ্যমন্ত্রী রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে ইউক্রেনের ‘নজিরবিহীন’ ড্রোন হামলা চাকরি হারালেন ১৮৬৮ গার্মেন্টকর্মী, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করেছেন প্রধান বিচারপতি: এলজিআরডি মন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধান বিচারপতি ষোড়শ সংশোধনীর রায়ে বঙ্গবন্ধুকে নিয়েও কটাক্ষ করতে দ্বিধা করেননি বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে মাননীয় প্রধান বিচারপতি যে রায় দিয়েছেন, তাতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটাক্ষ করার ধৃষ্টতা দেখিয়েছেন।’

শুক্রবার দুপুরে মাদারীপুরের শিবচরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।খন্দকার মোশাররফ হোসেন বলেন, প্রধান বিচারপতি রায়ে ব্যাপকভাবে অসাংবিধানিক ও অনৈতিক কথাবার্তার অবতারণা করেছেন। এমনকি তিনি বঙ্গবন্ধুকে নিয়েও কটাক্ষ করতে দ্বিধা করেননি।

তিনি বলেন, আমরা অত্যন্ত বিনয়ের সঙ্গে বলতে চাই, যে সমস্ত অনাকাঙ্ক্ষিত বিষয় রায়ে উল্লেখ আছে, তা পুনঃবিবেচনা করার অনুরোধ করছি। তিনি আরও বলেন, জনগণের মনে আঘাত দিয়ে, উপযাজক হয়ে বিচার ব্যবস্থা চালু রাখা সম্ভব নয়। যে দেশে বিচার ব্যবস্থায় আস্থার সংকট দেখা দেয়, সে দেশে প্রলংয়কারী ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর ই আলম চৌধুরী লিটন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা পরিষদ প্রশাসক মিয়াজউদ্দিন খান, মাদারীপুরের এলজিইআরডির নির্বাহী প্রকৌশলী মলয় কুমার চক্রবর্তী, শিবচর উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম তালকুদার প্রমুখ।

মন্ত্রী এসময় মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা সড়ক, শেখ কামাল সেতুসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরে তিনি শিবচরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রামিসা হত্যা মামলার রায় বিচারিক প্রক্রিয়ায় মাইলফলক : অ্যাটর্নি জেনারেল

বঙ্গবন্ধুকে নিয়ে কটাক্ষ করেছেন প্রধান বিচারপতি: এলজিআরডি মন্ত্রী

আপডেট সময় ১১:৪৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭