ঢাকা ১০:০০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হয়ে গেলো রাজ-শুভশ্রীর বৌভাত, ভিডিও

আকাশ বিনোদন ডেস্ক:

বাইরে আকাশ ভেঙে বৃষ্টি। বৃষ্টিতে ভাসছে গোটা কলকাতা। আর ভেতরে তখন শাঁখ-উলুর যুগলবন্দি। লাল শাড়ি, শরীর ভরা সোনার গয়নায় নতুন বউ শুভশ্রী। সামনে দাঁড়িয়ে বর রাজ চক্রবর্তী। নতুন বউয়ের হাতে ভাত এবং কাপড় তুলে দিলেন রাজ।

হালকা সবুজ পাঞ্জাবিতে সেজেছেন রাজ। হাতে কাঁসার থালায় ভাত। সঙ্গে অনেক বাটিতে সাজানো বিভিন্ন পদ। বৌভাতের দিনদুপুরে নতুন বউয়ের হাতে ভাত-কাপড় তুলে দিয়ে তার সারা জীবনের দায়িত্ব নেয়ার কথা বলেন বর। সেটাই বাঙালি বিয়ের রেওয়াজ। হাসিমুখে সবটাই পালন করলেন টলিউডের এই নতুন জুটি।

রাজ বলেন, ‘তোমার ভাত, কাপড়, গয়না, ভালো থাকার, ঝগড়া করার সব দায়িত্ব আমার। অ্যাকসেপটেড?’

শুভশ্রীর দ্রুত উত্তর, ‘অ্যাকসেপটেড।’ পরে ফের রাজ বলেন, তার এবং শুভশ্রীর পরিবার ও বন্ধুদেরও ভালো রাখার দায়িত্ব তার। সবাইকে সাক্ষী রেখে তিনি এই কথা দিয়েছেন।

ঘরোয়া বৌভাতের পর এবার রিসিপশনের পালা। আরবানার বসছে জমকালো আসর। টলিউড ছাড়াও অন্যান্য ইন্ডাস্ট্রি থেকেও বেশকিছু হেভিওয়েট তারকা এ দিনের অনুষ্ঠানে হাজির থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হয়ে গেলো রাজ-শুভশ্রীর বৌভাত, ভিডিও

আপডেট সময় ০৭:৩৮:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮