ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে চট্টগ্রামে ধর্ষণ মামলায় এনসিপি নেতা গ্রেফতার কে সাংবাদিক তা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

গাজীপুর সিটির ভোট ২৬ জুন: হেলালুদ্দীন

ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। ফাইল ছবি

অাকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুর সিটি করপোরেশনের নতুন ভোটের তারিখ ঘোষণা করা হয়েছে। ২৬ জুন মঙ্গলবার এই ভোট হবে। রবিবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবে ১৮ জুনের পরে।

হাই কোর্ট সপ্তাহের শুরুতে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচন স্থগিতের যে আদেশ দিয়েছিল, বৃহস্পতিবার আপিল বিভাগ তা বাতিল করে দিয়েছে।

সেই সঙ্গে আগামী ২৮ জুনের মধ্যে ঢাকার লাগোয়া ওই সিটি করপোরেশনের নির্বাচন করার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। এই নির্দেশনা মেনে ইসি নতুন ভোটের তারিখ ঘোষণা করেছে।

হাই কোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে বিএনপি ও আওয়ামী লীগের দুই মেয়র প্রার্থীর আবেদন এবং নির্বাচন কমিশনের লিভ টু আপিলের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে গত বৃহস্পতিবার এই রায় দেয়।

১৫ মে ভোটের দিন রেখে গত ৩১ মার্চ গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল ইসি। সে অনুযায়ী ভোটের প্রস্তুতিও চলছিল। কিন্তু ঢাকার সাভারের শিমুলিয়া ইউনিয়নের ছয়টি মৌজা গাজীপুর সিটি করপোরেশনে অন্তর্ভুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে ওই ইউনিয়নের চেয়ারম্যান এ বি এম আজহারুল ইসলাম সুরুজ রিট আবেদন করলে ভোট আটকে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক

গাজীপুর সিটির ভোট ২৬ জুন: হেলালুদ্দীন

আপডেট সময় ০৫:৪২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮