ঢাকা ০৯:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

কোটা সংস্কারে প্রধানমন্ত্রীর কথার উপর বিশ্বাস রাখা উচিত: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সরকারি চাকরিতে কোটাপ্রথা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ঘোষণা দিয়েছেন তার ওপর বিশ্বাস রাখতে বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রোববার সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি বলেন, কোটা বাতিলের ঘোষণা প্রধানমন্ত্রী সংসদে দিয়েছেন। কোটা থাকবে না এটি তিনি বলে দিয়েছেন। প্রধানমন্ত্রীর কথার ওপরে বিশ্বাস রাখা উচিত।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটি বলেন সেটি তিনি করেন। তার কথার নড়চড় হয় না। এখানে অনেক কোটা আছে। এগুলো সমন্বিত করার চেষ্টা করা হচ্ছে। কাজ থেমে নেই।

সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের পাঁচ দফা দাবিতে শিক্ষার্থী ও চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। আন্দোলনের একপর্যায়ে গত ১১ এপ্রিল জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বাতিলের ঘোষণা দেন। এর পর আন্দোলনকারীরা কোটা বাতিলের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আন্দোলন স্থগিত করেন। পরে ৭ মে পর্যন্ত সময় দেন। সেই সময় শেষ হওয়ার পরও প্রজ্ঞাপন না হওয়ায় গত বুধবার সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন করেন এবং আজ থেকে আবারও আন্দোলনে যাওয়ার ঘোষণা দেন।

ফেনীর যানজটে জনভোগান্তিতে দুঃখ প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ফেনী শহরের ফতেহপুরে রেলওয়ের ওভারপাসের নির্মাণকাজ শেষের দিকে। আগামী ১৫ মে ওভারপাসের একাংশ খুলে দেয়া হবে।

তিনি বলেন, আগামী ২০-২৫ দিন পর পুরো কাজ শেষ হবে। ঈদের সময় মানুষ আর ভোগান্তিতে পড়বে না। এখন মানুষের একটু কষ্ট হচ্ছে। এ জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

কোটা সংস্কারে প্রধানমন্ত্রীর কথার উপর বিশ্বাস রাখা উচিত: কাদের

আপডেট সময় ০৪:১৭:০৪ অপরাহ্ন, রবিবার, ১৩ মে ২০১৮