ঢাকা ০৮:২১ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫ আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না- সংসদে আমিনুল হককে স্পিকার বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ আইএমএফ থেকে সরকার শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী নতুন মুদ্রানীতি ঘোষণা মঙ্গলবার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা ইরানের সঙ্গে মঙ্গলবার দোহায় বৈঠক হবে, দাবি ট্রাম্পের চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই: ইরান কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর

মুম্বাই হামলায় পাকিস্তানি সন্ত্রাসীরা জড়িত: নওয়াজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ক্ষমতাচ্যুত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ স্বীকার করেছেন, ২০০৮ সালে মুম্বাই হামলার সঙ্গে পাকিস্তানের সন্ত্রাসীরা জড়িত ছিল। এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড এড়ানো সম্ভব বলেও তিনি মন্তব্য করেন। খবর এনডিটিভির।

শনিবার পাকিস্তানের দৈনিক ডনে প্রকাশিত এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। নওয়াজ শরিফ দুঃখ করে বলেছেন, পাকিস্তান নিজেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।

নওয়াজ শরিফ বলেন, ‘পাকিস্তানে জঙ্গি গোষ্ঠীগুলো তৎপর। তারা রাষ্ট্রবিহীন কুশীলব। আমাদের কি উচিত তাদের সীমান্ত পাড় হতে দেয়া এবং মুম্বাই গিয়ে ১৫০ জনকে হত্যা করা? আমাকে বলুন, কেন আমরা বিচারকার্য সম্পন্ন করতে পারছি না?’

২০০৮ সালের ২৬ নভেম্বর সন্ধ্যায় মুম্বাইয়ে প্রায় ১২টি ঐতিহাসিক স্থাপনায় একযোগে সন্ত্রাসী হামলা হয়। এতে ১৬৬ জন নিহত হন। এই হামলার জন্য দীর্ঘ দিন ধরেই পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবাকে দায়ী করছে ভারত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী

মুম্বাই হামলায় পাকিস্তানি সন্ত্রাসীরা জড়িত: নওয়াজ

আপডেট সময় ০৭:০০:২৯ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮