ঢাকা ০২:১৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মালয়েশিয়ার নতুন মন্ত্রিসভার ঘোষণা মাহাথিরের

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ তার মন্ত্রিসভাতে তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীর নাম ঘোষণা করেছেন। প্রাক্তন ব্যাংকার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট লিম গুয়ান ইয়ংকে নতুন অর্থমন্ত্রী। সাবেক উপপ্রধানমন্ত্রী মুহাইদিন ইয়াসিনকে স্বরাষ্ট্র বা অভ্যন্তরীণমন্ত্রী এবং দীর্ঘকালীন বিরোধী রাজনীতিবিদ মোহাম্মদ সাবুরকে প্রতিরক্ষামন্ত্রী করেছেন মাহাথির মোহাম্মদ।

শপথ নেয়ার পরে মাহাথির জানিয়েছিলেন, নতুন সরকার ১০টি মন্ত্রণালয় ঠিক করেছে এবং এসব মন্ত্রণালয়ের জন্য নতুন মন্ত্রী নিয়োগ দেয়া হবে অচিরেই। ওই ১০টি মন্ত্রণালয় হলো অর্থ, স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, শিক্ষা, গ্রাম উন্নয়ন, বাণিজ্য, যোগাযোগ, মাল্টিমিডিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি, জনপ্রশাসন ও পররাষ্ট্র।

বাকি সাতজন মন্ত্রী পদে নিযুক্তির সিদ্ধান্তের বিষয়ে প্রশ্ন করা হলে মাহাথির সাংবাদিকদের বলেন, সবকিছুই ঘটে নিয়মমাফিক। ১০টি পদের মধ্যে তিনটি পদে ঘোষণা করা হয়েছে। এটি সময় লাগে। কোয়ালিশনের চার পক্ষের তাদের যোগ্যতা, অভিজ্ঞতা এবং মতামতের মতো অনেক কারণ বিবেচনা করে যত তাড়াতাড়ি সম্ভব পূর্ণ মন্ত্রিপরিষদ প্রতিষ্ঠিত হবে।

উল্লেখ্য, বৃহস্পতিবার মালয়েশিয়ার সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন অবসর ভেঙে রাজনীতিতে ফেরা ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদ। বুধবার অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ২২২ আসনের মধ্যে মাহাথিরের জোট পায় ১২১টি আসন। আর সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের নেতৃত্বাধীন বিএন জোট পায় ৭৯ আসন।

সরকার গঠনের জন্য ১১২টি আসনে জয় পাওয়া দরকার ছিল। এই নির্বাচনের মধ্য দিয়ে মালয়েশিয়ার ইতিহাসে প্রথমবারের মতো কোনো বিরোধী জোট সরকার গঠন করতে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মালয়েশিয়ার নতুন মন্ত্রিসভার ঘোষণা মাহাথিরের

আপডেট সময় ০৯:১০:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮