ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

চিকিৎসকদের পরামর্শ পেলে খালেদার উন্নত চিকিৎসার ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

চিকিৎসকদের পরামর্শ পেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিএনপির পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যে চিঠি দেয়া হয়েছে সেটি এখনও তার হাতে পৌঁছায়নি বলেও জানান মন্ত্রী।

শনিবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে প্রকৌশলীদের প্রতিনিধি সম্মেলন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি চেয়ারপারসনকে আমাদের সরকারের চিকিৎসকরা দেখছেন। তাদের পরামর্শ অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ে তার (খালেদা জিয়ার) স্বাস্থ্য পরীক্ষা করে চিকিৎসা দেয়া হয়েছে। এ চিকিৎসকরা যদি মনে করেন তার আরও উন্নত চিকিৎসা প্রয়োজন, তাহলে আমরা তাদের পরামর্শ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেব।

তিনি আরও বলেন, কারাগারে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরাও তাকে দেখছেন। আমরা তাদের সেই সুযোগ করে দিয়েছি। এখন চিকিৎসকদের পরামর্শ সংক্রান্ত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে আমরা শুনেছি। এটা পেলে আমরা কারাবিধি অনুযায়ী খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।

খুলনায় বিএনপির নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, খুলনায় পুলিশ আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে। সেখানে পরোয়ানাভুক্ত যেসব আসামি আছে পুলিশ তাদের ধরছে। এটা আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থেই করছে পুলিশ।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন বিশেষ আদালত। এরপর থেকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

চিকিৎসকদের পরামর্শ পেলে খালেদার উন্নত চিকিৎসার ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৩:১৯:২৪ অপরাহ্ন, শনিবার, ১২ মে ২০১৮