ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অবৈধ মুসলমানদের ভারত ছাড়া করার নির্দেশ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ভারতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা মুসলমান অবৈধ ভাবে বসবাস করে। এবার তাদের দেশছাড়া করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় সরকার।

এজন্য সরকার বিস্তারিত নির্দেশ দিয়ে দিয়েছে বলেও বুধবার রাজ্যসভায় জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরণ রিজিজু। অবৈধ ভাবে ভারতে বসবাস করা এই মুসলমানদের বিতাড়ন পর্ব ধারাবাহিক ভাবে চলবে বলেও জানিয়েছেন রিজিজু।

রিজিজু লিখিত ভাবে জানিয়েছেন, ১৯৪৬ সালের ফরেনার্স অ্যাক্ট অনুসারে অবৈধ ভাবে ভারতে বসবাসকারী রোহিঙ্গা মুসলমানদের বিতাড়িত করা হবে। এর জন্য কেন্দ্রে সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলো টাস্ক ফোর্স গঠন করারও নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী। প্রতিটি জেলা ধরে অবৈধ ভাবে বসবাসকারী মুসলমানদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, মায়ানমার থেকে ভারতে এসে বসবাস করা রোহিঙ্গা মুসলমানের সংখ্যা কমপক্ষে ৪০ হাজার। সমুদ্র পথ ছাড়াও চীন ও বাংলাদেশ হয়েও রোহিঙ্গারা ভারতে প্রবেশ করে। শুধু মাত্র জম্মুতেই সাড়ে পাঁচ হাজার রোহিঙ্গা অনুপ্রবেশকারী বাস করে। বাংলাদেশেও তিন লাখের উপরে এমন নাগরিক রয়েছে।

সরকারি হিসেব বলছে, গত দু’বছরে দেশে অবৈধ রোহিঙ্গা মুসলমানের সংখ্যা চার গুণ বেড়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের সংঘাতের জেরে ২০১২ সাল থেকে রোহিঙ্গা মুসলমানরা ওই দেশ ছাড়তে বাধ্য হয়। এখন মায়ানমার সরকারও এই মুসলমানদের সে দেশের নাগরিক বলে স্বীকৃতি দেয় না। ১৯৮২ সালে মায়ানমার নতুন নাগরিক নীতি চালু করলে রোহিঙ্গাদের কার্যত কোনও দেশ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

অবৈধ মুসলমানদের ভারত ছাড়া করার নির্দেশ

আপডেট সময় ১২:৪৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ অগাস্ট ২০১৭