ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে হামলায় নিহত ৩১ পুলিশ সদস্য

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় ফারাহ প্রদেশের পৃথক ঘাঁটিতে তালেবানদের হামলায় অন্তত ৩১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার বালাবুলুক জেলা ও ফারাহ প্রদেশে এ হামলার ঘটনা ঘটে বলে শুক্রবার দেশটির সরকারি কর্মকর্তারা জানান। খবর দি গ্লোব অ্যান্ড মেইল।

কর্মকর্তাদের দাবি পার্শ্ববর্তী ইরানে নিষিদ্ধ মাদক আফিম রফতানির বিরুদ্ধে অভিযান জোরালো করার পর এই হামলার মুখে পড়েছে পুলিশ।

ফারাহ প্রাদেশিক কাউন্সিলের ফরিদ বাখতাওয়ার স্থানীয় সংবাদমাধ্যমে জানান, বৃহস্পতিবার বালাবুলুক জেলায় একটি পুলিশ ঘাঁটিতে তালেবান যোদ্ধারা আক্রমণ করলে সারারাত সেখানে গুলিবিনিময় হয়। সকালে সেখানে ২৩ পুলিশের লাশ ও তিনজনকে আহত অবস্থায় পাওয়া যায়।

অন্যদিকে ফারাহ শহরে আরেকটি হামলায় তালেবানরা ১১ পুলিশ সদস্যকে হত্যা করে প্রচুর পরিমাণ অস্ত্র ও গোলাবারুদের দখল নেয়।

গত কয়েক দিনে রাজধানী কাবুলসহ বিভিন্ন স্থানে সহিংসতা বেড়ে যাওয়ায় পশ্চিমা সমর্থিত প্রেসিডেন্ট আশরাফ ঘানির সরকার বেশ চাপের মুখে পড়েছে। গত সপ্তাহে তালেবান যোদ্ধারা উত্তরাঞ্চলীয় বাগলান প্রদেশের একটি জেলা দখল করে নিয়েছে তারা।

ফারাহ প্রদেশের পশ্চিমে ইরান আর দক্ষিণে তালেবানদের মূল ভূখণ্ড হেলমান্দ প্রদেশ। হেলমান্দে উৎপাদিত আফিমের বড় অংশ এই রুট ধরেই ইরানে পাচার করে থাকে তালেবানরা। গত কয়েক মাস ধরেই প্রদেশটিতে আফিমবিরোধী অভিযান জোরালো করে। পাল্টা জবাব হিসেবেও তালেবানদের হামলা জোরালো হয়েছে। রয়টার্স বলছে বিদ্রোহী গোষ্ঠীর হামলা ঠেকাতে কার্যত ব্যর্থ হয়েছে সেখানকার সরকার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আফগানিস্তানে হামলায় নিহত ৩১ পুলিশ সদস্য

আপডেট সময় ০৮:১৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮