ঢাকা ০৭:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৬

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের তারাকান্দায় বাস ও সিএনজির মধ্যে সংঘর্ষে বাবা-ছেলেসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে উপজেলার কাকনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ফুলপুর উপজেলার গোদারিয়া এলাকার সিএনজিচালক সোনা মিয়া (৩৫), হালুয়াঘাট উপজেলার নাগলা গড়পাড়া গ্রামের আইয়ুব আলী (৫৫) ও তার ছেলে আব্দুল করিম (৩৫), একই গ্রামের মাজহারুল ইসলাম (১৯), সলিম উদ্দিন (১৯) ও নাজিম উদ্দিন ভূইয়া (৪৫)। এরা সবাই সিএনজিতে বাড়ি ফিরছিলেন।

তারাকান্দা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, হালুয়াঘাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস ময়মনসিংহের তারাকান্দা থানার কাকনি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে হালুয়াঘাটগামী অপর একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজিচালকসহ ৫ জন মারা যান। গুরুতর আহত অপর একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহতকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

ময়মনসিংহে বাস-সিএনজি সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৬

আপডেট সময় ০৪:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮