ঢাকা ০৭:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী

হোস্টেলে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহ মেডিকেল কলেজের মহিলা হোস্টেলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক মেডিকেল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আশারা ফারজানা বিথী ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস চূড়ান্ত বর্ষের পরীক্ষা শেষ করেছে। আগামী সপ্তাহে রেজাল্ট হওয়ার কথা। তার বাড়ি ঠাকুরগাঁও জেলা শহরে বলে জানা গেছে।

শুক্রবার সকালে মহিলা হোস্টেলের দোতলার ২০৮ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে ওই কক্ষে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাকের আহমেদ জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ফাইনাল পরীক্ষা শেষ করেছে আশারা ফারজানা বিথী নামে ওই শিক্ষার্থী। সে মেডিকেল হোস্টেলের নতুন ভবনের দোতলায় ২০৮ নম্বর কক্ষে থাকত।

বৃহস্পতিবার রাতে ওই কক্ষে আর কেউ ছিল না। শুক্রবার সকালে হোস্টেলের সহপাঠীরা তার কক্ষের দরজা-জানালা বন্ধ অবস্থায় ফ্যানে ওড়না দিয়ে ঝুলানো বিথীর লাশ দেখতে পায়। পরে বিষয়টি হোস্টেল কর্তৃপক্ষকে অবহিত করলে দুপুরে পুলিশ লাশ উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিবারের লোকজন ঠাকুরগাঁও থেকে রওনা দিয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী

হোস্টেলে মেডিকেল ছাত্রীর ঝুলন্ত লাশ

আপডেট সময় ০৭:১৯:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮