ঢাকা ১২:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

সড়কে প্রাণ গেল হাইকোর্টের আইনজীবী

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হাইকোর্টের এক আইনজীবী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রবাসীসহ আরও তিনজন।

শুক্রবার সকালে উপজেলার উত্তরভাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় হতাহতদের বাড়ি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বেলকোনা এলাকায়।

সড়ক দুর্ঘটনায় নিহতের নাম জুয়েল আহমদ (৪০)। তিনি হাইকোর্টের এক আইনজীবী ছিলেন বলে নিহতের স্বজনরা জানিয়েছে।

আহতরা হলেন, জুয়েল আহমদের চাচাত ভাই প্রবাসী ইমরান আহমদ (৩৩), তাজ উদ্দিন (৪৫) ও গাড়িচালক কাঞ্চন মিয়া (৩৫)। তারা সবাই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রাজনগর থানার এসআই মো. আবু মোকসেদ জানান, আইনজীবী জুয়েল আহমদ তার চাচাত ভাই প্রবাসী ইমরানকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিসিভ করে বাড়ি ফিরছিলেন। পথে তাদের বহনকারী প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা সবাই গুরুতর আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সবাইকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েল আহমেদকে মৃত ঘোষণা করেন বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

সড়কে প্রাণ গেল হাইকোর্টের আইনজীবী

আপডেট সময় ০৫:২৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮