ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ডিবি পুলিশসহ নিহত ২

অাকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনায় আসামি গ্রেফতার করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ডিবি পুলিশসহ দুজন নিহত হয়েছেন। ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের পূর্বধলা উপজেলার গোয়ালাকান্দা নামক এলাকায় বৃহস্পতিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নেত্রকোনা গোয়েন্দা পুলিশের এএসআই মিরাজ উদ্দিন (২৫) ও সোর্স রাজু মিয়া (২২)। পুলিশ সূত্রে জানা গেছে, শ্যামগঞ্জ এলাকা থেকে অস্ত্রসহ দুই আসামিকে গ্রেফতার করে নেত্রকোনায় যাচ্ছিলেন এএসআই মিরাজ উদ্দিন।

গ্রেফতারকৃত আসামিদের মাহেন্দ্রযোগে নেত্রকোনায় পাঠানো হয়। আর মিরাজ ও তার সোর্স যাচ্ছিলেন মোটরসাইকেলযোগে। ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কের গোহালাকান্দার আরাফাত অটোরাইস মিলের সামনে পৌঁছালে একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

নিহত মিরাজ উদ্দিনের বাড়ি গাজীপুর সদরে। অন্যদিকে পুলিশের সোর্স রাজুর বাড়ি নেত্রকোনা সদরের চকপাড়া এলাকা বলে জানা গেছে।

শ্যামগঞ্জ তদন্ত কেন্দ্রের ওসি শাহ নুর দৈনিক আকাশকে জানান, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ট্রাকটিকে আটক করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

নেত্রকোনায় সড়ক দুর্ঘটনায় ডিবি পুলিশসহ নিহত ২

আপডেট সময় ১১:০৭:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ মে ২০১৮