ঢাকা ০১:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ব্রাহ্মণবাড়িয়ায় ইটবোঝাই ট্রাক খাদে পড়ে ২ শ্রমিক নিহত আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন

দ্রুততম সময়ে সরকার গঠনের সুযোগ চাইলেন মাহাথির

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দ্রুততম সময়ে মালয়েশিয়ায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের সুযোগ দাবি করেছেন নির্বাচনে বিজয়ী বিরোধী জোটের প্রধান ড. তুন মাহাথির মোহাম্মদ।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসে তিনি বলেন, আইন অনুসারে তাৎক্ষণিকভাবে সরকার গঠনের অধিকার তার জোট পাকাতান হারাপানের।

মাহাথির বলেন, আজই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চান তিনি। আর এ জন্য পার্লামেন্টে ২২২ আসনের মধ্যে ১১২ আসনে বিজয়ী হওয়ার প্রয়োজন থাকলেও তার জোটের ১৩৫ আসনের সমর্থন রয়েছে। খবর সিএনবিসি অনলাইনের।

বুধবার চতুর্দশ জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনালকে বড় ব্যবধানে হারায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের জোট।

এর পর গভীর রাতে এক সংবাদ সম্মেলনে এসে ৯২ বছরের এ নেতা বলেন, বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের রাজপ্রাসাদে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে তাকে মালয়েশিয়ার সাংবিধানিক রাজতন্ত্রের প্রধানমন্ত্রী নিয়োগ দেবেন রাজা।

কিন্তু সকালে সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী নাজিব রাজাক এক সংবাদ সম্মেলনে এসে পরাজয় মেনে নেয়ার ঘোষণা দেন। কিন্তু কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রী নিয়োগের বিষয়টি রাজাই ঠিক করবেন বলে জানান তিনি।

এর পর আজ মাহাথিরের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার বিষয়টি অনিশ্চিত হয়ে যায়। বিশেষ করে রাজপ্রাসাদ থেকে বলা হয়, আজ নতুন প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানের কোনো কর্মসূচি নেই।

এর পর সংবাদ সম্মেলনে এসে মাহাথির বলেন, সংবিধান বোঝাপড়ায় ঘাটতির কারণে সেখানে কিছু বিলম্ব হচ্ছে। কিন্তু আমরা পরিষ্কার করে বলতে চাই, এখানে একটি অত্যাবশ্যকীয়তা রয়েছে। আমাদের আজ এখনই সরকার গঠন করা দরকার।

মালয়েশিয়ায় বর্তমানে কোনো সরকার নেই বলেই তার শপথ নেয়া প্রয়োজন বলেও মত দেন মাহাথির।

বিজয়ী জোট পাকাতান হারাপানের ঘোষণা অনুযায়ী, মাহাথির মোহাম্মদ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। তার সঙ্গে উপপ্রধানমন্ত্রীর দায়িত্বে আসবেন পিকেআর দলের প্রধান ডা. আজিজাহ। তিনি মাহাথিরের এক সময়ে সহযোগী ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহধর্মিণী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

দ্রুততম সময়ে সরকার গঠনের সুযোগ চাইলেন মাহাথির

আপডেট সময় ১২:৫৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮