ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজ মাহাথিরের শপথ নিয়ে অনিশ্চয়তা

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ঐতিহাসিক বিজয়ের পর মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে ৯২ বছর বয়সী মাহাথির মোহাম্মদের আজ বৃহস্পতিবার শপথ নেয়ার কথা থাকলেও তা হচ্ছে না।

বৃহস্পতিবার মালয়েশিয়ার রাজপ্রাসাদের একজন মুখপাত্র এ কথা জানান। তবে কেন এদিন শপথ অনুষ্ঠান হচ্ছে না তার কারণ জানাননি তিনি। বুধবার মাহাথিরের নেতৃত্বাধীন বিরোধীদলীয় জোট পাকাতান হারাতান পার্লামেন্টের ২২২ আসনের মধ্যে ১২২ আসনে জয় পায়।

গভীর রাতে নির্বাচনে বিজয়ী বলে ঘোষণা দেয়ার কিছুক্ষণ পর মাহাথির জানান, বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরের রাজপ্রাসাদে এক শপথ অনুষ্ঠানে মালয়েশিয়ার সাংবিধানিক রাজতন্ত্রের রাজা তাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগপত্রে স্বাক্ষর করবেন।

কিন্তু রাজপ্রাসাদের কর্তৃপক্ষ জানায়, সেখানে বৃহস্পতিবারের সূচিতে এ ধরনের কোনো অনুষ্ঠানের কথা উল্লেখ নেই। তবে ৯২ বছরের সাবেক প্রধানমন্ত্রী মাহাথিরের একজন মুখপাত্র বলেন, তারা রাজপ্রাসাদ থেকে এ ধরনের কোনো কিছু শোনেননি।

এদিকে নির্বাচনে পরাজয়ের পর বৃহস্পতিবার সকালে প্রথমবারের মতো প্রকাশ্যে এসে এক সংবাদ সম্মেলনে হাজির হন প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

এ সময় তিনি জনগণের রায় মেনে নেয়ার ঘোষণা দেন। তবে কোনো দল এক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় প্রধানমন্ত্রী হিসেবে কে নিয়োগ পাবেন তা রাজা নির্ধারণ করবেন বলে জানান।

উল্লেখ্য, বুধবারের নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন বিরোধী জোট পাকাতান হারপান সংসদের ২২২ আসনের মধ্যে ১২২টি জয় পেয়েছে।

অন্যদিকে নাজিবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল পেয়েছে ৭৯টি আসন। এ ছাড়া ইসলামি দল পেয়েছে ১৮টি আসন। বাকি তিনটি আসন পেয়েছেন অন্যরা।

বিজয়ী জোটের পরিকল্পনা অনুযায়ী ড. মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। আর উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন পিকেআর দলের প্রধান ডা. আজিজাহ। এই নারী রাজনীতিক হলেন মাহাথিরের এক সময়ে সহযোগী ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহধর্মিণী।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আজ মাহাথিরের শপথ নিয়ে অনিশ্চয়তা

আপডেট সময় ১০:৪০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮