ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরাজয় মেনে নিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মালয়েশিয়ার জাতীয় নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের নেতৃত্বাধীন জোটের কাছে পরাজয় বরণের কথা মেনে নিয়েছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নাজিব রাজাক।

বুধবারের নির্বাচনে মাহাথিরের নেতৃত্বাধীন বিরোধী জোট পাকাতান হারপান সংসদের ২২২ আসনের মধ্যে ১২২টি জয় পেয়েছে। অন্যদিকে নাজিবের নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট বারিসান ন্যাশনাল পেয়েছে ৭৯টি আসন। এ ছাড়া ইসলামি দল পেয়েছে ১৮টি আসন। বাকি তিনটি আসন পেয়েছেন অন্যরা।

বৃহস্পতিবার নাজিব বলেন, আমি জনগণের রায় মেনে নিয়েছি। এ ছাড়া তিনি উল্লেখ করেন, নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কে প্রধানমন্ত্রী হবেন তা নির্ধারণ করবেন মালয়েশিয়ার রাজা।

তবে বিজয়ী জোট পাকাতান হারাপান বলছে, ৯২ বছরের ড. মাহাথির মোহাম্মদই মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। আর উপপ্রধানমন্ত্রী হবেন মাহাথিরের এক সময়ে সহযোগী ও সাবেক উপপ্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহধর্মিণী ও পিকেআর দলের প্রধান ডা. আজিজাহ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরাজয় মেনে নিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:০০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ মে ২০১৮