ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ছয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বিকল হওয়া ট্রেনটি সচল হয়েছে। এতে প্রায় ছয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

কমলগঞ্জের শমশেরনগর স্টেশন সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১০টা ২৫ মিনিটে ট্রেনটি সিলেটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এর আগে ট্রেনটির ইঞ্জিনে পড়া গাছটি সরানো হয়।

মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টায় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রম করছিল। এসময় কালবৈশাখী ঝড় চলাকালে একটি বড় গাছ ভেঙে পড়ে ট্রেনটির ইঞ্জিনের উপর। এতে ট্রেনটি থেমে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পাহাড়ি এলাকায় ট্রেনটি আটকে থাকায় সহস্রাধিক যাত্রী পড়েন চরম ভোগান্তিতে। আশপাশে কোনো স্টেশন না থাকায় তারা বিকল্প পথেও গন্তব্যে যেতে পারেননি কেউ।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ জানান, ট্রেনটির ইঞ্জিনের উপর পড়া গাছটি সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তিনি জানান, ঘটনার পর থেকে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস শমশেরনগর স্টেশনে আটকা পড়ে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

ছয় ঘণ্টা পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল শুরু

আপডেট সময় ১১:২৩:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮