ঢাকা ০৮:১৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইঞ্জিনের উপর গাছ, সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

অাকাশ জাতীয় ডেস্ক:

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে কালবৈশাখী ঝড়ের কবলে পড়েছে একটি ট্রেন। এ সময় একটি বড় গাছ ইঞ্জিনে পড়ে বিকল হয়ে গেছে ট্রেনটি। এই ঘটনায় সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

কমলগঞ্জের শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাত সাড়ে ৪টায় চট্টগ্রাম থেকে সিলেটগামী আন্তঃনগর উদয়ন এক্সপ্রেস ট্রেন লাউয়াছড়া উদ্যানের পাহাড়ি এলাকা অতিক্রম করছিল। এসময় কালবৈশাখী ঝড় চলাকালে একটি বড় গাছ ভেঙে পড়ে ট্রেনটির ইঞ্জিনের উপর। এতে ট্রেনটি থেমে যায়। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

পাহাড়ি এলাকায় ট্রেনটি আটকে থাকায় সহস্রাধিক যাত্রী পড়েছেন চরম ভোগান্তিতে। আশপাশে কোনো স্টেশন না থাকায় তারা বিকল্প পথেও গন্তব্যে যেতে পারছেন না।

শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর থেকে সিলেট থেকে ঢাকাগামী আন্তঃনগর কালনি এক্সপ্রেস শমশেরনগর স্টেশনে আটকা পড়ে।

রেল কর্মকর্তা জানান, ট্রেনলাইন সচল করতে রেলওয়ে কর্মীরা কাজ করছেন। তবে গাছটি বড় হওয়ায় তা সরাতে একটু সময় লাগছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইঞ্জিনের উপর গাছ, সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

আপডেট সময় ০৯:১৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮