ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিশ্বের সর্ববৃহৎ বার্ন ইন্সটিটিউট তৈরি হচ্ছে বাংলাদেশে: স্বাস্থ্যমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পৃথিবীর সর্ববৃহৎ বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট তৈরি হচ্ছে বাংলাদেশে। আগামী বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বের সর্ববৃহৎ এই বার্ন ইন্সটিটিউটটি উদ্বোধন করা হবে। আজ বৃহস্পতিবার চাঁনখারপুলে ইনস্টিটিউটের নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, বাংলাদেশ সেনাবাহিনী অত্যন্ত দক্ষতা ও দ্রুততার সঙ্গে ইনস্টিটিউটটি নির্মাণের কাজ সম্পন্ন করছে। আমাদের সৌভাগ্য যে দুনিয়ার সবচেয়ে বড় বার্ন ইনস্টিটিউট আমাদের দেশে হচ্ছে এবং আমাদের প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নামে। ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বের সর্ববৃহৎ এই বার্ন ইনস্টিটিউটটি উদ্বোধন করবেন।

তিনি বলেন, আমরা আজ নির্মাণকাজ পরিদর্শন করলাম। নির্দেশনা অনুযায়ী কাজ চলছে। আমাদের বিশ্বাস অগ্নিদগ্ধরা সেনাবাহিনীর তত্বাবধানে নির্মিত ৫০০ শয্যার এই বৃহত্তম হাসপাতালটিতে এসে উন্নত সেবা নিতে পারবে।

বক্তব্যের আগে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে নির্মাণকাজ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান আবু বেলাল মোহাম্মদ শফিউল হক, জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক ডঃ সামন্তলাল সেনসহ সেনাবাহিনী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা।

এর আগে ২০১৫ সালের ২৪ নভেম্বর জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। ২০১৬’র এপ্রিলের ৬ তারিখ চানখাঁরপুলে ইনস্টিটিউট ভিত্তিপ্রস্তর স্থাপন করে নির্মাণকাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের ৩ মাস আগেই কাজ শেষ হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট রূপান্তরিত হচ্ছে এই ইনস্টিটিউটে।

দুই তলা বেইজমেন্টসহ মোট ১২ তলা বহুতল ভবন হবে তিনটি ব্লকে। একটি ব্লকে বার্ন, একটিতে প্লাস্টিক ও অন্যটিতে একাডেমিক ভবন হবে। নতুন এই ইনস্টিটিউটের যাত্রা শুরু হলে প্রতিবছর গড়ে ১০ থেকে ১২ জন চিকিৎসক এ বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ পাবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিশ্বের সর্ববৃহৎ বার্ন ইন্সটিটিউট তৈরি হচ্ছে বাংলাদেশে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০৬:০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭