ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

রোজায় সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রতি বছরের মতো এবারও পবিত্র রমজান মাসে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অফিসসূচি নির্ধারণ করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান, এবার রোজায় সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত অফিসের সময় নির্ধারণ করা হয়েছে। বেলা সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত থাকবে জোহরের নামাজের বিরতি।

হিজরি ১৪৩৯ সনের পবিত্র রমজান মাসে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এ সময় ধরে চলবে। তবে ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, ডাক, রেলওয়ে, হাসপাতাল ও রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা এবং অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠান এ সময়সূচির আওতাবহির্ভূত থাকবে।

এসব প্রতিষ্ঠান তাদের নিজস্ব আইন অনুযায়ী জনস্বার্থ বিবেচনা করে সময়সূচি নির্ধারণ ও অনুসরণ করবে। সুপ্রিমকোর্ট ও এর আওতাধীন সব কোর্টের সময়সূচি সুপ্রিমকোর্ট নির্ধারণ করবেন।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৭ বা ১৮ মে থেকে মুসলমানদের সিয়াম সাধনার মাস পবিত্র রমজান শুরু হবে। বর্তমানে সরকারি অফিস সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

রমজানে রাজধানীর সরকারি-বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হতে পারে। গত কয়েক বছর ধরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বানে রোজা ও ঈদের ছুটি এগিয়ে নিয়ে রমজানে পুরো মাস সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।

এমনকি তাদের একাডেমিক ক্যালেন্ডারও সেভাবেই প্রণয়ন করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশি শিল্পীদের পেছনে বিপুল ব্যয়

রোজায় সরকারি অফিস ৯টা থেকে সাড়ে ৩টা

আপডেট সময় ০২:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮