ঢাকা ০৯:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ছেলের সঙ্গে মায়ের দাখিল পাস

জেসমিন আক্তার ও তার ছেলে সাইফুল্লাহ বিন জাকারিয়া

অাকাশ জাতীয় ডেস্ক:

পটুয়াখালীর বাউফলে মা ও ছেলে একসঙ্গে দাখিল পাস করেছেন। মা পেয়েছেন জিপিএ ৩.৬০ ও ছেলে পেয়েছে জিপিএ ৪.২৮। কৃতকার্য হওয়া মায়ের নাম জেসমিন আক্তার। আর ছেলের নাম মো. সাইফুল্লাহ বিন জাকারিয়া।

জানা গেছে, জেসমিন আক্তারের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে সাইফুল্লাহ বিন জাকারিয়া সবার ছোট। স্বামীর নাম মো. জাকারিয়া খান। তাদের বাড়ি উপজেলার কালিশুরী বন্দর এলাকায়।

জেসমিন আক্তারের বড় মেয়ে সাইয়েদা আক্তার প্রাণিবিদ্যা বিষয়ে সম্মান তৃতীয় বর্ষের শিক্ষার্থী ও ছোট মেয়ে আফছা বেগম অর্থনীতি বিষয়ের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী।

জেসমিন আক্তার ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত উপজেলার কালিশুরী ইউনিয়নের রাজাপুর ছালেহিয়া দাখিল মাদ্রাসায় নিয়মিত শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করেন। এখান থেকেই এ বছর দাখিল পরীক্ষায় অংশ নেন।

আর ছেলে মো. সাইফুল্লাহ বিন জাকারিয়া একই উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর ফজলুল হক আলিম মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয়।

জেসমিন আক্তার বলেন, পঞ্চম শ্রেণিতে লেখাপড়ার সময় আমার বিয়ে হয়ে যায়। এর পর স্বামীর সহযোগিতায় পড়াশোনা চালিয়ে যাচ্ছি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছেলের সঙ্গে মায়ের দাখিল পাস

আপডেট সময় ০১:১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮