ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

মানবিক কাজের স্বীকৃতি পেলেন পুলিশের উপপরিদর্শক শবনম

অাকাশ জাতীয় ডেস্ক:

দায়িত্ব পালনকালে মানবিক কাজের স্বীকৃতি হিসেবে পুলিশের উপপরিদর্শক মোসা. শবনম সুলতানাকে পুরস্কৃত করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। আজ সোমবার সকালে পুলিশ সদর দপ্তরে তাকে পুরস্কারের অর্থ তুলে দেন আইজিপি।

এ সময় পুলিশ প্রধান বলেন, শবনম সুলতানা নিজ উদ্যোগে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করে ট্রাফিক পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে যে নৈপূণ্য দেখিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। তিনি নিজে আহত গাড়ি চালককে সেবা দিয়ে মানবিক সেবার অনন্য নজির স্থাপন করেছেন। তার এ মানবিক উদ্যোগের ফলে জনমনে পুলিশের ইতিবাচক ভাবমূর্তি বেড়েছে।

প্রসঙ্গত, ডিএমপির তেজগাঁও থানার উপপরিদর্শক মোসা. শবনম সুলতানা গত ২২ এপ্রিল শাহীনবাগ এলাকায় দায়িত্ব পালনকালে বেতার বার্তার মাধ্যমে সিভিল এভিয়েশন স্কুলের সামনে সড়ক দুর্ঘটনার সংবাদ পান। তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যানের চালককে উদ্ধার করেন এবং একটি ব্রেকবিহীন গাড়ি চালিয়ে যান চলাচল স্বাভাবিক রাখেন। শবনমের এ মানবিক উদ্যোগ সর্বমহলে প্রশংসিত হয়েছে, যা পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

মানবিক কাজের স্বীকৃতি পেলেন পুলিশের উপপরিদর্শক শবনম

আপডেট সময় ০৭:১৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮