ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধাঞ্জলি

অাকাশ জাতীয় ডেস্ক:

দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচিত হওযার পর আজ সোমবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ।

আজ বেলা একটা ৫৫ মিনিটে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধির বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর রাষ্ট্রপতি সেখানে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এর আগে বেলা একটা ৫২ মিনিটে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্সে পৌঁছান রাষ্ট্রপতি। এ সময় তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন এমপি, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ও স্থানীয় নেতারা।

এ সময় তিন বাহিনী প্রধানরা সেখানে উপস্থিত ছিলেন। তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি সমাধিসৌধ কমপ্লেক্সে রাখা মন্তব্য বইতে লেখেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো-দেশকে সোনার বাংলায় পরিণত করা। তাই সেই স্বপ্ন পূরণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।’ তিনি আরো লেখেন, ‘বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে চলেছে। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত ও টেকসই রাখতে দলমত ও ধর্ম-বর্ণনির্বিশেষে সকলকে সর্বাত্বক প্রয়াস চালানোর আহ্বান জানাই।’

সমাধিসৌধের আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি সড়কপথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাড়ির উদ্দেশে রওনা হন। সমাধিসৌধের কাছেই প্রধানমন্ত্রীর বাড়িতে মধ্যাহ্নভোজ ও বিশ্রাম নেন।

বেলা তিনটা ১২ মিনিটে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া হ্যালিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশে রওনা হন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হার্ট অ্যাটাকে হাসপাতালে ‘হাঙর নদী গ্রেনেড’-এর রইছখ্যাত বিজয়

টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধাঞ্জলি

আপডেট সময় ০৭:১৫:৫১ অপরাহ্ন, সোমবার, ৭ মে ২০১৮