ঢাকা ০৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাংবাদিকদের ওয়েজবোর্ড ঘোষণার ব্যাপারে প্রধানমন্ত্রী একমত: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

সাংবাদিকদের ৯ম ওয়েজবোর্ড গঠনের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নীতিগতভাবে একমত। স্বয়ং প্রধানমন্ত্রী একমত হয়ে ৯ম ওয়েজবোর্ড ঘোষণা করার জন্য বলেছেন। প্রধানমন্ত্রী এ বিষয়ে তথ্যমন্ত্রীকে সামনের দিকে এগিয়ে যেতে বলেছেন বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বুধবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জ পর্যন্ত মহাসড়ক পরিদর্শনে গিয়ে টাঙ্গাইল শহর বাইপাস সড়কের রাবনা মোড়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

নবম ওয়েজবোর্ড গঠন নিয়ে গত মঙ্গলবার অর্থমন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, অর্থমন্ত্রী যে কথা বলুক না কেন, তিনিও আলোচনার দ্বার বন্ধ করে দেননি। ওয়েজ বোর্ডের অগ্রগতি সম্পর্কে তিনি জানান, ওয়েজবোর্ড বাস্তবায়নের পথে মন্ত্রনালয় ৮০ভাগ কাজ শেষ করেছে। এছাড়াও ইতিমধ্যে ওয়েজবোর্ডের চেয়ারম্যান হিসেবে বিচারপতি নিজাম উদ্দিনকে ঠিক করা হয়েছে।

সেতুমন্ত্রী আরও বলেন, স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সকলের সমন্বয়ে ওয়েজবোর্ড গঠন করা হবে। ওয়েজবোর্ড গঠনে সাংবাদিকদের প্রতিনিধি পাওয়া গেছে। শুধু সংবাদপত্রের মালিক পক্ষের কোন প্রতিনিধি পাওয়া যায়নি। ওয়েজবোর্ড কমিটিতে মালিক পক্ষের প্রতিনিধি পাওয়া গেলে তাড়াতাড়ি ৯ম ওয়েজবোর্ড ঘোষণা করা হবে।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর সঙ্গে চন্দ্রা-এলেঙ্গা চার লেন প্রকল্পের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. ইসহাক, প্রকল্প ব্যবস্থাপক জিকরুল হাসান, টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী কেএম নূর-ই-আলম উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাংবাদিকদের ওয়েজবোর্ড ঘোষণার ব্যাপারে প্রধানমন্ত্রী একমত: কাদের

আপডেট সময় ০৭:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ৯ অগাস্ট ২০১৭