ঢাকা ০৩:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

উন্নত বাংলাদেশের বিদ্যুৎ লাগবে ৮২ হাজার মেগাওয়াট

অাকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশে ২০৪১ সাল নাগাদ বিদ্যুৎ চাহিদা ৮২ হাজার ২৯২ মেগাওয়াটে পৌঁছাবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বিদ্যুতের টার্গেট নির্ধারণে কাজ করা প্রতিষ্ঠানের এ সংক্রান্ত প্রতিবেদনে বিষয়টি উঠে আসে।

মন্ত্রণালয়ের কাছে জমা দেয়া প্রতিবেদনটি সংসদীয় কমিটিকে অবহিত করতে তাদের কাছে এর অনুলিপি হস্তান্তর করা হয়েছে। রোববার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে প্রতিবেদনটি উপস্থাপন করা হয়।

সংসদ সচিবালয় জানায়, বৈঠকে ২০৪১ সালের উন্নত বাংলাদেশের বিদ্যুতের চাহিদা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে জাইকার সহযোগিতায় করা মাস্টার প্ল্যানের টার্গেটটি মন্ত্রণালয় পুর্নমূল্যায়ন করে ৮২ হাজার ২৯২ মেগাওয়াট টার্গেট নির্ধারণ করেছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটি কমিটিকে অবহিত করা হয়েছে।

এ সময় বিদ্যুৎ প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। সেই সঙ্গে আসন্ন রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মো. তাজুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জাতীয় সংসদের হুইপ মো. আতিউর রহমান আতিক, এম. আবদুল লতিফ, এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং নাসিমা ফেরদৌসী অংশ নেন। বিদ্যুৎ বিভাগের সচিবসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিদেশি শিল্পীদের পেছনে বিপুল ব্যয়

উন্নত বাংলাদেশের বিদ্যুৎ লাগবে ৮২ হাজার মেগাওয়াট

আপডেট সময় ১০:০৩:৩৯ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮