ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে কয়লাখনি ধসে নিহত ২৩

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানে দুটি কয়লাখনি ধসে ২৩ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৯ জন আহত হয়েছেন। শনিবার বেলুচিস্তান প্রদেশের কোয়েটা জেলার মারওয়ার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ডেইলি পাকিস্তানের।

ওই খনি শ্রমিকদের অধিকাংশই পাকিস্তানের খাইবার পাখতুন খাওয়া প্রদেশের শাংলা জেলার বাসিন্দা।

স্থানীয় কর্মকর্তা জাওয়ায়িদ শাহওয়ানি জানান, খনিতে জমে যাওয়া মিথেন গ্যাসের কারণে ওই বিস্ফোরণ হয়। বিস্ফোরণে ছাদ ধসে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে।আহতদের উদ্ধার করে কোয়েটা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলুচিস্তান প্রদেশ খনিজসম্পদে সমৃদ্ধ হলেও খনিগুলোর নিরাপত্তা খুবই নিম্নমানের। পাকিস্তানের কেন্দ্রীয় খনি শ্রমিক সমিতির মতে, প্রতি বছর খনিতে ১০০-২০০ শ্রমিক নিহতের ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে কয়লাখনি ধসে নিহত ২৩

আপডেট সময় ০১:৪৪:৫২ অপরাহ্ন, রবিবার, ৬ মে ২০১৮