ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্ত্রীর পুঁতে রাখা দেহ ১১ মাস পর উদ্ধার, ভিডিও

ঘরের মেঝে থেকে মৃতদেহ উদ্ধারের দৃশ্য

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

দীর্ঘদিন ধরে স্ত্রীকে নিয়ে কলকাতায় থাকতেন গোপাল সরদার। প্রায় ১ বছর আগে রায়দিঘির নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের নারায়ণপুরে একটি গ্রামের বাড়িতে আসেন গোপাল। সেখানেই স্বামী-স্ত্রী বসবাস শুরু করেন।

কিন্তু আচমকাই নিখোঁজ হয়ে যান গোপালের স্ত্রী সোমা সরদার। গোপাল থানায় অভিযোগ করেন যে তার স্ত্রী নিখোঁজ হয়েছে। তারপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও শুরু হয়।

স্ত্রী নিখোঁজ রহস্যের কিনারা মিলেছে প্রায় ১ বছর পর গত শুক্রবার। গোপালের মামা মারা যাওয়ায় তার এক আত্মীয় পাঁচু নাইয়া সেখানে আসেন।

সেখানে গোপালের বাড়ির পাশের একটি পরিত্যক্ত বাড়িতে পচা গন্ধ পান তিনি। ঘরের ভিতরে মাটি খোঁড়া অবস্থায় দেখে সন্দেহ হয় পাঁচুর। প্রতিবেশীদের ডেকে বিষয়টি দেখান তিনি।

পরে পুলিশ এসে ঘরের মেঝে খুঁড়ে একটি কঙ্কাল উদ্ধার করে। প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া কঙ্কালটি নিখোঁজ সোমা সরদারের। স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্ক জেনে যাওয়ার জন্যই গোপাল তার স্ত্রীকে খুন করে মেঝেতে পুঁতে দিয়েছিল বলে অভিযোগ পরিবারের।

ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত গোপাল। তার খোঁজে তল্লাশি শুরু করেছে রায়দীঘি থানার পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্ত্রীর পুঁতে রাখা দেহ ১১ মাস পর উদ্ধার, ভিডিও

আপডেট সময় ০৮:৪৩:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮