ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে কানাডা

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে কানাডা। শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে নিজ দেশের পক্ষ থেকে এ প্রতিশ্রুতির কথা জানান কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড।

ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আলোচনার বিষয়বস্তু সাংবাদিকদের জানান।

ইসলামী সম্মেলন সংস্থা-ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের ৪৫তম সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী ফ্রিল্যান্ড।

প্রেস সচিব বলেন, রোহিঙ্গারা যাতে দ্রুত তাদের স্বদেশ মিয়ানমারে ফিরতে পারে সেটাই চায় কানাডা। রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী। এই ক্ষেত্রে কানাডা বাংলাদেশের পাশে থাকবে এবং সহায়তার জন্য প্রস্তুত।

গত বছরের অগাস্টে মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের মুখে বাংলাদেশ সীমান্তে ঢল নামে মুসলিম রোহিঙ্গাদের। নিপীড়িত সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আগে থেকে আছে আরও চার লাখের মতো রোহিঙ্গা।

জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতক সংস্থা ও দেশের চাপে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমার বাংলাদেশ সরকারের সঙ্গে গত ডিসেম্বরে চুক্তি করলেও শরণার্থী প্রত্যাবাসনে কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না।

আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে রোহিঙ্গা সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে ক্রিস্টিয়াকে জানান শেখ হাসিনা। এ লক্ষ্যে মিয়ানমারের সঙ্গে চুক্তি করার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, কিন্তু বাস্তবে মিয়ানমার চুক্তি অনুযায়ী কাজ করছে না।

কানাডার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সেদেশে থাকা বঙ্গবন্ধুর খুনিকে ফেরত দেয়ারও আহ্বান জানান শেখ হাসিনা। প্রেস সচিব বলেন, কানাডার প্রধানমন্ত্রীর কাছে এ বার্তা পৌঁছে দেবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

রোহিঙ্গা সঙ্কট সমাধানে বাংলাদেশের পাশে থাকবে কানাডা

আপডেট সময় ০৪:৩৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮