ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

কিমের সঙ্গে বৈঠকের সময় ও স্থান নির্ধারিত হয়েছে: ট্রাম্প

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে দীর্ঘ প্রতিক্ষীত বৈঠকের পূর্ব প্রস্তুতি হিসেবে দক্ষিণের প্রেসিডেন্ট মুন জায়ে ইনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

আগামী ২২ মার্চ হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ফরাসি সংবাদ সংস্থা এএফপি। হোয়াইট হাউস এক বিবৃতিতে বলেছে, দুই নেতার মধ্যে তৃতীয় বৈঠকটি যুক্তরাষ্ট্র ও কোরীয় জোটের শক্তির বিষয়টি আরও জোরদার করবে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার নেতা কিম জন উনের সঙ্গে তার আসন্ন বৈঠকের সময় ও স্থান নির্ধারিত হয়েছে। শিগগিরই এ সংক্রান্ত ঘোষণা দেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

শুক্রবার টেক্সাসের উদ্দেশ্যে হোয়াইট হাউস ত্যাগের প্রাক্কালে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আমরা একটি তারিখ ও একটি স্থান নির্ধারণ করে ফেলেছি। বিষয়টি শিগগিরই ঘোষণা করা হবে।

উত্তর কোরিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্ত করার চেষ্টা চলছে বলেও জানান ট্রাম্প।

তিনি বলেন, উত্তর কোরিয়ায় আটক মার্কিন নাগরিকদের মুক্ত করার প্রশ্নে অনেক ঘটনা ঘটে গেছে। এ বিষয়ে উত্তর কোরিয়ার সঙ্গে ব্যাপক আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, আমি গতকালও যেমনটি বলেছি, অপেক্ষায় থাকুন। অনেক ভালো কিছু ঘটতে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

কিমের সঙ্গে বৈঠকের সময় ও স্থান নির্ধারিত হয়েছে: ট্রাম্প

আপডেট সময় ০১:৫৪:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮