ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এমএইচ৩৭০ বিমান খুঁজতে গিয়ে সাগরতলে জাহাজের সন্ধান

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সাগরতলে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ৩৭০ বিমানের খোঁজ করতে গিয়ে জাহাজের সন্ধান পাওয়া গেছে। অস্ট্রেলিয়ায় সাগরের তলদেশে পাওয়া গেছে দুটি জাহাজ, যেগুলো উনিশ শতকে ডুবে গিয়েছিল বলে বিশেষজ্ঞদের ধারণা।

বিবিসি জানায়, চার বছর আগে নিখোঁজ ওই বিমানের খোঁজে মালয়েশিয়া ও চীন যৌথ অভিযানে নামে। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার দক্ষিণ-পশ্চিম উপকূল থেকে দুই হাজার ৩০০ কিলোমিটার দূরে জাহাজ দুটির ধ্বংসাবাশেষ পাওয়া যায়।

তবে এতদিন তা প্রকাশ করা হয়নি। সমুদ্র বিশেষজ্ঞদের একটি দল বৃহস্পতিবার জাহাজ দুটি শনাক্ত করার সম্ভাব্য আলামতগুলোর একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে।

জাহাজের ধ্বংসাবশেষ শনাক্ত করতে অস্ট্রেলিয়ার সমুদ্র গবেষকরা সোনার প্রযুক্তির মাধ্যমে নেয়া জাহাজের ছবি এবং জাহাজ চলাচলের পুরনো তথ্য ব্যবহার করেছেন।

অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেইফটি ব্যুরোর (এটিএসবি) অনুরোধে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া মিউজিয়াম আন্তর্জাতিক দুই জাহাজ থেকে পাওয়া সোনার ও ভিডিও ডাটাগুলো বিশ্লেষণ করে।

এ কাজে নেতৃত্ব দেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া মিউজিয়ামের মেরিটাইম আর্কিওলজির কিউরেটর রস অ্যান্ডারসন।

তিনি বলেন, ১৮৮৩ সালে হারিয়ে যাওয়া দ্য ওয়েস্ট রিজ, ১৮৯৪ সালের কোরিংগা ও ১৮৯৭ সালের লেক অন্টারিও জাহাজগুলোর যে কোনো দুটি হতে পারে।

সাগরের নিচে তিন হাজার ৭০০ মিটারেরও বেশি গভীরে পাওয়া লোহার জাহাজটির সঙ্গে ২৮ জন নাবিক নিয়ে যুক্তরাজ্য থেকে ভারত যাওয়ার পথে ‘হারিয়ে’ যাওয়া দ্য ওয়েস্ট রিজের সবচেয়ে বেশি মিল দেখতে পান তিনি।

কাঠের তৈরি অপর জাহাজটি ১৮৭৭ সালে ১০ জন নাবিক নিয়ে স্কটল্যান্ড থেকে অস্ট্রেলিয়া যাওয়ার পথে অদৃশ্য হয়ে যাওয়া ডব্লিউ গর্ডন অথবা ১৮৮২ সালে ওয়েলস থেকে ইন্দোনেশিয়ার পথে হারিয়ে যাওয়া ম্যাগডালা হতে পারে বলে তিনি মনে করেন। ২০১৪ সালের ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিংগামী এমএইচ৩৭০ রহস্যজনকভাবে নিখোঁজ হয়।

২০১৫ সালের জুলাইয়ে ভারত মহাসাগরের চার হাজার কিলোমিটার দূরে রিইউনিয়ন দ্বীপের সৈকতে বিমানের ডানার একটি অংশ পাওয়া যায়। ১০৪৬ দিনের নিষ্ফল অভিযানের পর ২০১৬ সালের জানুয়ারিতে এমএইচ৩৭০ খোঁজের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এমএইচ৩৭০ বিমান খুঁজতে গিয়ে সাগরতলে জাহাজের সন্ধান

আপডেট সময় ১০:৩৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ৫ মে ২০১৮