ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরকীয়ার টানে স্বামী-মেয়েকে ফেলে উধাও গৃহবধূ

অাকাশ জাতীয় ডেস্ক:

পরকীয়া প্রেমের টানে ১৮ বছরের স্বামীর সংসার ফেলে উধাও হয়েছেন বিলকিস খাতুন (৩৬) নামে এক গৃহবধূ। রোববার রাত থেকে তার খোঁজ মিলছে না।

বিলকিস নাটোরের বড়াইগ্রাম উপজেলার আহম্মেদপুর কৈডিমা গ্রামের আনোয়ারুল হকের স্ত্রী। তাদের সংসারে ১৬ বছর বয়সের একটি মেয়ে রয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় দুই বছর আগে গুরুদাসপুর উপজেলার বৃণ্ডচাপিলা গ্রামের ছইর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম আনোয়ারুলের বাড়ির পাশে দোকান দেন। দোকানে মালামাল কেনার সূত্রে বিলকিসের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

বিষয়টি জানাজানি হলে গ্রামে একাধিকবার সালিশও বসে। কিন্তু তারা গোপনে সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন। গত রোববার রাতে সবার অগোচরে বিলকিস খাতুন স্বামী ও মেয়েকে ফেলে পরকীয়া প্রেমিক শহিদুল ইসলামের হাত ধরে পালিয়ে যান।

শুক্রবার বিলকিসের স্বামী আনোয়ারুল হক বিষয়টির সত্যতা স্বীকার করে জানান, শহিদুল আমার সাজানো সংসার ভেঙে চুরমার করে দিয়েছে। তারপরও বুঝিয়ে-সুঝিয়ে বাড়ি আনার জন্য বিভিন্ন জায়গায় খুঁজে ফিরছি, কিন্তু পাচ্ছি না।

এ বিষয়ে বিলকিস ও পরকীয়া প্রেমিক শহিদুলের সঙ্গে কয়েক দফা মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও সুইচ অফ থাকায় তা সম্ভব হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরকীয়ার টানে স্বামী-মেয়েকে ফেলে উধাও গৃহবধূ

আপডেট সময় ০৯:২৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৪ মে ২০১৮