ঢাকা ০৬:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার বিরোধী দলীয় এমপিদের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ময়লার স্তূপে মিলল যুবকের মরদেহ, এক পা ভাঙা; শরীরে একাধিক আঘাতের চিহ্ন ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী

ছাত্রীদের বোরকাপরা নিষিদ্ধ করায় প্রধান শিক্ষক বরখাস্ত

অাকাশ জাতীয় ডেস্ক:

সিরাজগঞ্জের তাড়াশে একটি স্কুলের ছাত্রীদের বোরকাপরা নিষিদ্ধ ঘোষণা করায় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মাহাতোকে বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার এক সালিশ বৈঠকের মাধ্যমে উপজেলার বিষমডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের ওই প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এসএম ফেরদৌস ইসলাম জানান, বিষমডাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্প্রতি শিক্ষার্থীদের বোরকাপরা নিষিদ্ধ ঘোষণা করেন। এ ঘটনায় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। এর প্রতিবাদে গত শনিবার বাদ আসর এলাকার মুসল্লিরা নিমগাছী বাজার এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন। পরে আলোচনা ও বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করা হয়।

ইউএনও আরও জানান, বৃহস্পতিবার সকালে সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম. ম. আমজাদ হোসেন মিলনের উপস্থিতিতে ওই বিদ্যালয়ে এক সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। সালিশের সিদ্ধান্ত অনুযায়ী, প্রধান শিক্ষক খগেন্দ্রনাথ মাহাতোকে ২ মাসের জন্য বরখাস্ত করা হয়।

সালিশ বৈঠকে উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার সরাফত ইসলাম, তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমান, রায়গঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

ছাত্রীদের বোরকাপরা নিষিদ্ধ করায় প্রধান শিক্ষক বরখাস্ত

আপডেট সময় ০৯:৪০:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮