ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বিনিয়োগ আনতে ২৭ দেশে আন্তর্জাতিক মেলায় অংশ নেবে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় সরকার নির্বাচনের আইন-বিধি সংশোধন প্রস্তাব চূড়ান্ত, যাচ্ছে মন্ত্রণালয়ে বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

কনস্টেবলের শরীর তল্লাশি করে মিলল ইয়াবা

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহে পুলিশের এক কনস্টেবলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের দেহতল্লাশি করে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার রাতে শহরের নওমহল সারদা ঘোষ রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত তিনজন হলেন- কনস্টেবল মোকছেদুল ইসলাম (৩২), কলেজ রোড এলাকার বাসিন্দা সৌরভ (২০) ও সুনামগঞ্জের বাসিন্দা দেবাশীষ (২৫)। মোকছেদুল ময়মনসিংহ পুলিশলাইনসে কর্মরত।

দুই নম্বর ফাঁড়ির শহর উপপরিদর্শক (টিএসআই) ফারুক হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শহরের নওমহল সারদা ঘোষ রোডে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম মাদকের ব্যাপারে শূন্য সহনশীল (জিরো টলারেন্স) অবস্থান নিয়েছেন।

তিনজনকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোদি সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের পাশে এবার বলিউড তারকারা

কনস্টেবলের শরীর তল্লাশি করে মিলল ইয়াবা

আপডেট সময় ১২:৪২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮