ঢাকা ১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ

পুরুষ অধিকার আন্দোলন হলে পাশে থাকবেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

ভবিষ্যতে বাংলাদেশে পুরুষ অধিকার আন্দোলন হতে পারে- এমন সম্ভাবনার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যদি ওই ধরনের কোনো আন্দোলন হয়, তাহলে তিনি পুরুষদের পক্ষেই থাকবেন।

বুধবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক সংবাদ সম্মেলনে নারীর ক্ষমতায়ন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সরকারপ্রধানের এ বক্তব্যে সংবাদ সম্মেলনে হাসির রোল পড়ে যায়।

জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন তার প্রশ্নে বাংলাদেশের নারীদের পদে পদে ‘বাধার সম্মুখীন ও পুরুষদের নেতিবাচক‘ দৃষ্টিভঙ্গির উত্তরণে সরকার উদ্যোগী হবে কিনা তা জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে নানা বাধার কথা তুলে ধরেন।

নারীসমাজের দৃষ্টি আকর্ষণ করে প্রধানমন্ত্রী বলেন, শুধু আইন করে আর জোর জবরদস্তি করে নারীর ক্ষমতায়ন হবে না। অনুশীলন আর কাজের মধ্য দিয়েই নারীর ক্ষমতায়ন ফিরে আসবে।

তিনি বলেন, মনের জোর ও আত্মবিশ্বাস থাকতে হবে। আত্মবিশ্বাস থাকলে যে কোনো কিছু অর্জন করা যেতে পারে। আমি একজন নারী হয়েও বলছি- নারীর ক্ষমতায়নের জন্য শুধু চিল্লালেই হবে না, অধিকার নিজেদের অর্জন করেও নিতে হবে। অবশ্য ভবিষ্যতে হয়তো দেখা যাবে, পুরুষ অধিকার আন্দোলন শুরু হয়ে গেছে। তখন আমি তাদের সঙ্গেই থাকব অসুবিধা নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিউইয়র্কে বিশ্বনেতাদের উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিলেন কাতারের আমীর

পুরুষ অধিকার আন্দোলন হলে পাশে থাকবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:১০:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ মে ২০১৮