ঢাকা ০২:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংবিধান সংশোধনের আগে বিএনপির সংশোধন দরকার: নাহিদ ইসলাম ঢাকাজুড়ে ‘ফুটবল জ্বর’, বড় পর্দার খোঁজে সমর্থকরা জুলাই চেতনা সবচেয়ে বেশি ধারণ করে বিএনপি: খায়রুল কবির খোকন ‘গণভোটের রায় বাস্তবায়নে ধানাই-পানাই মানব না’:শফিকুর রহমান তরুণদের মাদক নয়, খেলাধুলায় মনোযোগী হতে হবে: মির্জা ফখরুল পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৫ নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি শিয়ালের কাছে মুরগি বর্গা দিয়ে জুলাইয়ের প্রত্যাশা পূরণ হয়নি: চরমোনাই পীর ব্যালট বাক্স চুরি করতে এলে বিষখালি নদীতে ভাসিয়ে দেওয়া হবে: হাসনাত আবদুল্লাহ নির্ভুল পূর্বাভাসে নিরাপদ বাংলাদেশ গড়তে প্রতিরক্ষা উপদেষ্টার আহ্বান

বাঁধনের ছবির মহরতে এমপি-মন্ত্রীর ছড়াছড়ি

আকাশ বিনোদন ডেস্ক:

জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত নতুন ছবি ‘দহন’-এ নায়িকা হিসেবে অভিনয় করছেন লাক্স তারকা আজমেরি হক বাঁধন। গতকাল সোমবার ঢাকা ক্লাবে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাঁকে নতুন ছবির নায়িকা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও এমপি রহমত উল্লাহ।

বাঁধন ছাড়াও ছবিতে অভিনয় করবেন পূজা চেরি এবং নায়ক হিসেবে থাকছেন সিয়াম। ‘দহন’ পরিচালনা করবেন রায়হান রাফি। যিনি এর আগে ‘পোড়া মন ২’ ছবিটি নির্মাণ করেছেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান ও এমপি রহমত উল্লাহ অনুষ্ঠানে উপস্থিত থাকায় তাঁদের ধন্যবাদ জানিয়ে বাঁধন বলেন, ‘এই ছবির গল্পটা যখন আমাকে শুনানো হয় তখনই আমি মুগ্ধ হই। আমার মনে হচ্ছিল এমন একটি গল্পের জন্য আমি দীর্ঘদিন ধরেই অপেক্ষা করছিলাম। এই ছবিতে আমার যে চরিত্রটা, সেটা দেখার পর আমার মনে হয়েছে এই চরিত্রটা আমার জন্যই তৈরি করা হয়েছে।’

ছবির জন্য প্রস্তুতি নিয়ে বাঁধন বলেন, ‘আমি এই ছবির জন্য ছয় মাস ধরে প্রস্তুতি নিচ্ছি। নিয়মিত জিম করছি। এরই মধ্যে আমি ১৬ কেজি ওজন কমিয়েছি, আরো পাঁচ কেজি কমানোর চেষ্টা করছি। আমি জীবনে কোনোদিন বাইসাইকেল চালাইনি, সেখানে আমি বাইক চালানো শিখেছি।’

পরিচালক রায়হান রাফি বলেন, ‘একটি সামাজিক ও রাজনৈতিক গল্পের ছবি হবে এটি। আগামী মাসের ১০ তারিখ আমরা ছবির শুটিং শুরু করব।’

‘দহন’ ছবির মহরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, নুসরাত ফারিয়া, ইমরান, কনা, রোশান, সিয়াম, পূজা, এভ্রিল প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঁধনের ছবির মহরতে এমপি-মন্ত্রীর ছড়াছড়ি

আপডেট সময় ০১:১৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮