ঢাকা ০৪:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার প্রাকৃতিক উপায়ে মশা তাড়ান সহজেই

অাকাশ নিউজ ডেস্ক:

বর্ষাকালে গাছের টবে কিংবা ছাদের জমে থাকা পানিতে বাড়ে মশার উপদ্রব। চিকুনগুনিয়ার মতো রোগ ছড়িয়ে পড়ছে এই মশা থেকেই। এছাড়া বাড়ির আশেপাশে ডোবা অথবা নোংরা জলাশয় থাকলে মশার উপদ্রব দেখা যায় বেশি। অপরিষ্কার ঘরেও মশা সহজে বংশবিস্তার করে। বাজারের মশা তাড়ানোর ওষুধ বেশিরভাগই বিষাক্ত। ঘরে শিশু থাকলে এগুলো ব্যবহার না করাই ভালো।

চলুন জেনে নেয়া যাক প্রাকৃতিক উপায়ে মশা তাড়ানোর কয়েকটি উপায় সম্পর্কে-

# লেবু মাঝখান থেকে দুই টুকরা করে কয়েকটি লবঙ্গ গুঁজে নিন। ঘরের কোণায় রাখুন লেবুর টুকরা। লবঙ্গের ঝাঁঝে দূর হবে মশা।

# রসুনের পানি স্প্রে করলে দূর হয় মশা। কয়েক কোয়া রসুন পিষে পানিতে দিয়ে সেদ্ধ করে নিন। রসুন ছেঁকে পানি বোতলে নিয়ে স্প্রে করুন ঘরে। মশা দূর হবে।

# দরজা জানালা বন্ধ কর কর্পূরের ধোঁয়া দিন ঘরে। ২০ মিনিটের মধ্যে চলে যাবে মশা।

# কেরোসিন তেল স্প্রে বোতলে নিন। কয়েক টুকরা কর্পূর মেশান। ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করুন রুমে। মশা থাকবে না।

# নারকেলের গায়ে থাকা আঁশের সাহায্য দূর করতে পারেন মশা। নারিকেলের আঁশ শুকিয়ে টুকরা করুন। একটি কাঠের পাত্রে রেখে জ্বলন্ত ম্যাচের কাঠি ধরুন। ৫-৬ মিনিটের মধ্যেই মশা দূর হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এবার প্রাকৃতিক উপায়ে মশা তাড়ান সহজেই

আপডেট সময় ০১:৫৪:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ অগাস্ট ২০১৭