ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি একাত্তরে দেশ চায়নি জামায়াত, ইশতেহারেও ইসলাম নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গণতন্ত্রের পক্ষে অবদান রাখা বুদ্ধিজীবীদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি:সংসদে হুইপ আশরাফ উদ্দিন নিজান জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন: বিরোধীদলীয় নেতা হাসিনাকে ফাঁসিকাষ্ঠে ঝোলাতে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: নাসীরুদ্দীন ২০৩০ সালের মধ্যে ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের ঘোষণা রিজার্ভ বেড়ে কত বিলিয়ন ডলার, জানাল কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও রপ্তানি বৃদ্ধির রোডম্যাপ তুলে ধরেছেন বাণিজ্যমন্ত্রী জামায়াতকে নিষিদ্ধ করে কি একদলীয় শাসন কায়েম করবে বিএনপি, প্রশ্ন এটিএম আজহারের বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্কের অভিযোগে মাগুরায় কৃষকদল নেতা গ্রেপ্তার

শ্রমিকদের মর্যাদা দিয়ে কখা বলতে হবে: শাহজাহান

অাকাশ জাতীয় ডেস্ক:

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এ কে এম শাহজাহান কামাল বলেছেন, শ্রমিকদের তুই-তুকারি করা যাবে না। একজন রিকশাওয়ালাকেও আপনি করে বলতে হবে। তাদের সম্মান করে কথা বলতে হবে। শ্রমিকদের সমাদর করবেন। তাদের বিপদ-আপদে এগিয়ে যাবেন।

মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শ্রমিকবান্ধব ছিলেন। বঙ্গবন্ধু শ্রমিকদের অধিকার আদায়ের জন্য জাতীয় শ্রমিক লীগ গঠন করেন। তিনি শ্রমিকদের সাথে আপনি করে কথা বলতেন। শ্রমিকদের জন্য আট ঘণ্টা কাজ করার সময় নির্ধারণ করা হয়েছে। এর বেশি কাজ করতে বললে আপনারা করবেন না। এটা আপনাদের গণতান্ত্রিক অধিকার, বাঁচার অধিকার।

শাহজাহান কামাল আরো বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু ২২ কোটি টাকা ব্যয়ে রায়পুরের রাখালিয়ায় একটি টেক্সটাইল মিল করে দিয়েছেন। ভাগ্যের নির্মম পরিহাস বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া রায়পুর আসনের এমপি হওয়ার পর লক্ষ্মীপুরের জনগণের বুকে লাথি মেরে সে টেক্সটাইল মিলটা বন্ধ করে দিয়েছেন। পরে টেক্সটাইল মিলটা ওই এলাকার একজন শিল্পপতির কাছে পাঁচ কোটি টাকায় বিক্রি করে দিয়েছেন। এভাবে খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান হাওয়া ভবনে বসে কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছেন। বিশ্বের বড় ব্যাংকগুলোতে টাকাগুলো এখনো আছে।

মন্ত্রী বলেন, শিশুদের গার্মেন্টস, পরিবহন ও নির্মাণ শ্রমিকসহ বিভিন্ন পেশায় কাজ করতে দেখা যায়। কিন্তু শিশুশ্রম বেআইনি এবং জঘন্য অপরাধ। শ্রমিক আইন অনুযায়ী ১২ বছরের নিচে কোনো শিশু শ্রমিক হতে পারে না। শিশুশ্রমে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে।

মন্ত্রী শ্রমিকদের উদ্দেশে বলেন, শ্রমিকদেরকে তাদের অধিকার আদায় করে নিতে হবে। তাদের সম্মান আদায় করে নিতে হবে। তবে বেআইনিভাবে আপনারা হরতাল করবেন না, মিল-কারখানা বন্ধ রাখবেন না।

জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, সিভিল সার্জন ড. মোস্তফা খালেদ আহম্মদ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুর নয়ন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা শ্রমিক লীগের আহ্বায়ক মামুনুর রশিদ ও যুগ্ম আহ্বায়ক ইউছুফ পাটওয়ারী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের পরবর্তী গণঅভ্যুত্থান জামায়াতের বিরুদ্ধে হবে: গোলাম মাওলা রনি

শ্রমিকদের মর্যাদা দিয়ে কখা বলতে হবে: শাহজাহান

আপডেট সময় ১০:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮