ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রমিক দিবসের সকালেই গেল ৩ শ্রমিকের প্রাণ

অাকাশ জাতীয় ডেস্ক:

ময়মনসিংহের ভালুকায় টায়ার ফেটে পড়ে যাওয়া একটি ট্রাককে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কা দেয়ার ঘটনায় নারীসহ ৩ শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ৫ জন।

মঙ্গলবার সকালে উপজেলার সীস্টোর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে ময়মনসিংহ সদর উপজেলার তাজমুলের ছেলে তোফায়েল ও ঈশ্বরগঞ্জ উপজেলার আব্দুর রহমানের ছেলে ফারুকের নাম জানা গেছে। তবে নিহত নারীর নাম জানা যায়নি।

আহত পাঁচজনের মধ্যে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শাহ আলম (২৫), মুক্তাগাছা উপজেলার আব্দুস সামাদের ছেলে নূর মোহাম্মদ (৩০) ও ঈশ্বরগঞ্জ উপজেলার জয়নাল আবেদিনের ছেলে রুবেলের নাম জানা গেছে।

ভালুকা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাজহার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার রাতে পোশাক কারখানায় কাজ শেষে হতাহতরা গাজীপুর থেকে বাসে করে ময়মনসিংহ যাচ্ছিলেন।

পথে ভালুকা উপজেলার সীস্টোর বাজারের কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাকের চাকা পাংচার হয়ে পড়ে যায়। এসময় পেছনে থাকা যাত্রীবাহী বাসটি ট্রাকটিকে ধাক্কা দেয়।

এতে আটজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অজ্ঞাত এক নারীসহ ৩ পোশাক শ্রমিক মারা যান। ফায়ার সার্ভিসের কর্মকর্তা মাজহার আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটিকে সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

শ্রমিক দিবসের সকালেই গেল ৩ শ্রমিকের প্রাণ

আপডেট সময় ১১:২৬:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ মে ২০১৮